মঙ্গলবার, ২১ Jul ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
রাজশাহী আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ, গোলাগুলি

রাজশাহী আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ, গোলাগুলি

আহতরা হলেন নগরীর ২৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মো. জনি (৩০), যুবলীগ কর্মী মো. টুটুল (৩২) এবং স্বেচ্ছাসেবক লীগ কর্মী সুজন আলী (২৮)।

এদের মধ্যে জনি ও সুজনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর টুটুল প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে গেছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, জনির উরুতে গুলি লেগেছে। তার এক হাতের দুটি আঙুলও কেটে গেছে। আর সুজনের কব্জিতে গুরুতর জখম রয়েছে। তবে দুজনেই আশঙ্কামুক্ত।

আহতদের দাবি, ২৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের বহিষ্কৃত সভাপতি আবদুস সাত্তার ও তার ছেলেদের নেতৃত্বে হামলা হয়েছে।

তাদের অভিযোগ, এলাকায় বালুঘাট চালু করার জন্য ২০১০ সালে আবদুস সাত্তার এলাকার অর্ধশতাধিক মানুষের কাছ থেকে মোটা অঙ্কের চাঁদা তোলেন। ওই সময় জনিও চাঁদা দিয়েছিলেন। সংগ্রহ করা টাকায় নিজের নামে মহাব্বতের মোড় এলাকায় একখণ্ড জমি ও বালু তোলার জন্য বোমা মেশিন কেনেন আবদুস সালাম। কিন্তু তিনি বালুমহালের ইজারা পাননি। এরই মধ্যে অন্যের জমি ও বাড়ি দখলের অভিযোগে আবদুস সাত্তারকে দল থেকে বহিস্কার করা হয়।

আহত জনির ভাষ্য, টাকা ফেরত না পেয়ে তিনি বোমা মেশিনটি দখলে নেন। এ নিয়ে আবদুস সাত্তার ও তার লোকজনের সঙ্গে বিরোধ সৃষ্টি হয়। শুক্রবার সকালে তিনি (জনি) লোকজন নিয়ে মেশিন মেরামত করতে গেলে প্রতিপক্ষের লোকজন তার ওপর হামলা চালায়।

তবে এই হামলায় নিজের সম্পৃক্ততার বিষয়টি অস্বীকার করেন বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা আবদুস সাত্তার। আর তার ছেলেরা এই কাণ্ডে জড়িত কি-না তা জানাতে পারেননি তিনি। বালুমহাল ইজারার নামে চাঁদা তোলার বিষয়টিও নাকচ করেন আবদুস সালাম।

নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান সংঘর্ষের সত্যতা নিশ্চিত করেছেন। তবে ওই সময় গোলাগুলি হয়েছে কি-না তা নিশ্চিত নন বলে জানান তিনি।

ওসি বলেন, এ ঘটনায় থানায় এখনও কোনো অভিযোগ আসেনি। অভিযোগে পেলে আইনত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯