শুক্রবার, ১৭ Jul ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
বাউফল ধূলিয়া ভাঙ্গন প্রতিরোধ দাবীতে মানববন্ধন

বাউফল ধূলিয়া ভাঙ্গন প্রতিরোধ দাবীতে মানববন্ধন

সর্বনাশা তেঁতুলিয়া নদীর ভাঙ্গনের হাত থেকে বাউফলের ধূলিয়া ইউনিয়ন ও পাশ্ববর্তী বাকেরগঞ্জ উপজেলার দুর্গাপাশা ইউনিয়নকে রক্ষায় এবং তেঁতুলিয়ার ভাঙ্গন প্রতিরোধ প্রকল্প বাস্তবায়নের দাবীতে মানববন্ধন করেছেন ভাঙ্গনকবলিত এলাকাবাসী। গতকাল শুক্রবার সকাল ১০ টায় তেঁতুলিয়া নদীরপাড় ধূলিয়া বাজার এলাকায় ওই মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। ধূলিয়া ইউনিয়ন নদী ভাঙ্গন প্রতিরোধ কমিটির আয়োজনে প্রায় দুই ঘন্টা ব্যাপী তিন কিলোমিটার এলাকাজুড়ে এ কর্মসূচীতে বিভিন্ন শ্রেনি-পেশার হাজার হাজার নারী-পুরুষ অংশ গ্রহন করেন। পরে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ধূলিয়া ইউনিয়ন নদী ভাঙ্গন প্রতিরোধ কমিটির সভাপতি বিশিষ্ট সমাজ সেবক মফিদুল হোসেন মফু , অর্থ মন্ত্রণালয়ের সাবেক সচিব আবদুর রব খান, এলজিইডির সাবেক প্রকল্প পরিচালক ইঞ্জিনিয়ার এসএম সেলিম, ঢাকা মহানগর (দক্ষিন) যুবলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা,পটুয়াখালী জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক সভাপতি আব্দুল বারেক হাওলাদার প্রমুখ। এ সময়ে বক্তারা বলেন, বসতবাড়ী, কফসলি জমি, ব্যবসা প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ, মুক্তিযোদ্ধাদের কবরস্থান, ভাষাসৈনিক ও ন্যাপের সাবেক সাধারন সম্পাদক মরহুম সৈয়দ আশরাফ হোসেন, পরমানু বিজ্ঞানী ড. ওয়াজেদ মিয়ার সহপাঠী আব্দুস সোবাহানের আবাসভুমি এই প্রমত্তা তেঁতুলিয়ার নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বক্তারা দ্রুত ধূলিয়া ইউনিয়ন ও পাশ্ববর্তী বাকেরগঞ্জ উপজেলার দুর্গাপাশা ইউনিয়নকে রক্ষায় তেঁতুলিয়ার ভাঙ্গন প্রতিরোধ প্রকল্প বাস্তবায়নের দাবী জানন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯