মঙ্গলবার, ২১ Jul ২০২৬, ০৭:২১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
বরিশালে ৯০ টি সরকারি-বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠনে ৪৭ লক্ষ টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করেন, জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান

বরিশালে ৯০ টি সরকারি-বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠনে ৪৭ লক্ষ টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করেন, জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান

জাতীয় সমাজকল্যাণ পরিষদের ২০১৮-২০১৯ অর্থ বছরের বরিশাল জেলার বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন ও সরকারি স্বেচ্ছাসেবী সংগঠনসমূহের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়।

বুধবার দুপুরে বরিশাল জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদফতর বরিশাল এর আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক আল মামুন তালুকদার। বিশেষ অতিথি ছিলেন বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমান রিন্টু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তৌহিদুজ্জামান পাভেল, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল লতিফ মজুমদার, প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ, বরিশাল জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ হোসেন চৌধুরী, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এম জি কবির ভুলুসহ চেক গ্রহণকারীরা উপস্থিত ছিলেন।

এসময় জাতীয় সমাজকল্যাণ পরিষদের ২০১৮-২০১৯ অর্থ বছরে বরিশাল জেলায় মোট ৯০ টি সরকারি-বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে ৪৭ লক্ষ টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়। ৮৭ টি বেসরকারী স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে ৮ লক্ষ ৭০ হাজার টাকা এবং ১৩ টি সরকারি স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে ৩৮ লক্ষ ৩০ হাজার।

টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করেন জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯