শুক্রবার, ১৭ Jul ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরার ফাহাদকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ভোলায় মানববন্ধন

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরার ফাহাদকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ভোলায় মানববন্ধন

অনলাইন ডেক্স : বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে জাতীয় বন্ধুজন পরিষদ ভোলা । মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুর ১২টার দিকে ভোলা কালীনাথ রায়ের বাজার বন্ধুজন পরিষদ কার্যালয়ের সামনে বন্ধুজন পরিষদের প্রধান সমন্বয়কারী আসিফ আলতাফের নেতৃত্বে এই মানব বন্ধন অনুষ্ঠিত হয় ।

এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন দৈনিক আজকের ভোলার সম্পাদক মুহাম্মদ শওকাত হোসেন, নাজিউর রহমান কলেজের উপাধ্যক্ষ পীযুস কান্তি হালদার, সাবেক ইউপি চেয়ারম্যান শাজাহান মিন্টু মোল্লা, বন্ধুজন পরিষদের সদস্য হেলাল উদ্দিন, রাসেল মাহমুদ, ব্যবসায়ী আ: রহমান সেন্টু, সমাজকর্মী আবুল হাসনাত তসলিম, বন্ধুজন পরিষদের সদস্য খন্দকার আল আমিন, মো: সোহেব, নাজিম উদ্দিন নিক্সন, আল আমিন হাওলাদার, মো: জাহাঙ্গীর আলম, ইসরাফিল, শাহাদাত শাকিল, আবদুল্লা আল রাসেল সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

মানববন্ধনে বক্তারা বলেন, বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকান্ডটি বাংলাদেশের ইতিহাসে বর্বর ও কলংঙ্ক জনক ঘটনা। দেশের সবচেয়ে মেধাবীদের শিক্ষা প্রতিষ্ঠান বুয়েটের মতো শিক্ষা প্রতিষ্ঠানে সামজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুকে একটি সাধারন স্টাটাস নিয়ে এরকম একটি নির্মম হত্যাকান্ডের ঘটনা ঘটবে তা কোন সুস্থ স্বাভাবিক মানুষ মেনে নিতে পারেনা । সে স্টাটাসে আবরার ফাহাদ কাউকে কুটক্তি করে কিছু লিখেনি। কিন্তু যারা এই স্টাটাসের রেশ ধরে তাকে শিবির বলে মারধর করে হত্যা করেছে তাদের এই অধিকার কে দিয়েছে..? বিরোধী মতের হলেই কাউকে আক্রমন করা হবে তা স্বাধীন রাষ্ট্রে মেনে নেওয়া যায়না। এরকম বর্বর সমাজ ব্যবস্থা তৈরীর জন্য এদেশ স্বাধীন হয়নি।

এসময় বক্তরা আবরার হত্যাকান্ডের বিচার দাবি করে বলেন, যারা এ ঘটনার সাথে জড়িত যে দল বা মতের হোক তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। যাতে করে আগামীতে কেউ এধরনের অপরাধ করার সাহস করতে না পারে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯