মঙ্গলবার, ২১ Jul ২০২৬, ১০:৫২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
ভোলা সংসদ সদস্য তোফায়েল আহমেদের পক্ষ থেকে ২৮ টি মন্দিরকে অনুদান প্রদান

ভোলা সংসদ সদস্য তোফায়েল আহমেদের পক্ষ থেকে ২৮ টি মন্দিরকে অনুদান প্রদান

অনলাইন ডেক্স :  শারদীয় দূর্গা পূজা এবং শ্যামা পূজা উপলক্ষ্যে ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদের পক্ষ থেকে ২৮ টি মন্দিরকে অনুদান প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ৪ অক্টোবর (শক্রবার) সকালে তার পক্ষ থেকে এই অনুদান প্রদান ও আলোচনা সভা করেন জেলা আওয়ামীলীগের নেতারা।
এসময় ভোলা জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যক্ষ দুলাল চন্দ্র ঘোষের সভাপতিত্বে প্রধান অতিথি হেসাবে বক্তব্য রাখেন জেলা আ’লীগের সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু।বক্তব্য রাখেন, ভোলা সদর উপজেলা আ’লীগ সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন,জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব। অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন ভোলা জেলা পূজা উদযাপন পরিষদের সম্পাদক গৌরাঙ্গ চন্দ্র দে।

এসময় উপস্থিত ছিলেন, ভোলা জেলা আ’লীগের সহ-সভাপতি মোশারেফ হোসেন লাভু, জেলা আ’লীগের যুগ্ম-সম্পাদক জহুরুল ইসলাম নকীব, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইউনুছ,জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম গোলদার,সদর উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম প্রমুখ।

আলোচনা সভা শেষে ভোলা সদরের ২৫টি দূর্গা পূজা মন্ডপ ও ৩টি শ্যামা পূজা মন্ডপকে অনুদান প্রদান করেন প্রধান অতিথি সহ অন্যান্য নেতৃবৃন্দ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯