রবিবার, ২৬ Jul ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
ঝালকাঠিতে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ঝালকাঠিতে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ইমাম বিমান : বয়সের সমতার পথে যাত্রা’ এ স্লোগানকে সামনে রেখে ঝালকাঠিতে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।

দিনসটি উপলক্ষে ঝালকাঠি প্রবীণ হিতৈষী সংঘ এ অনুষ্ঠানের আয়োজনে মঙ্গলবার (০১ অক্টোবর ) সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে জেলা প্রশাসক জোহর আলীর নেতৃত্বে একটি বর্নাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ঝালকাঠি প্রবীণ হিতৈষী সংঘের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জোহর আলী। উক্ত অালোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা স্বপন কুমার মুখার্জী প্রমুখ। ঝালকাঠি প্রবীণ হিতৈষী সংঘের সহসভাপতি অ্যাডভোকেট ইউসুফ মোল্লার সভাপতিত্বে অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোলাম কিবরিয়া ঝন্টু, প্রফেসর ড. এ কে এম ইয়াকুব হুসাইন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হোসনেআরা মান্নান, প্রবীণ সাংবাদিক আলী হায়দার তালুকদার ও রুস্তুম আলী চাষী। অনুষ্ঠান পরিচালনা করেন মুক্তিযোদ্ধা সত্যবান সেন গুপ্ত। অনুষ্ঠানে বক্তারা বাবা মায়ের প্রতি যত্ন নেওয়ায় মমতাময়ী পুরস্কার প্রদান করা হয় দুইজনকে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯