বুধবার, ২২ Jul ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষায় অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন কার্ড ও ফরম পূরণ সুযোগ পাওয়ায় ৪১ শিক্ষার্থী হাইকোর্টে রিট

বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষায় অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন কার্ড ও ফরম পূরণ সুযোগ পাওয়ায় ৪১ শিক্ষার্থী হাইকোর্টে রিট

অনলাইন ডেক্স : আসন্ন বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষায় অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন কার্ড ও ফরম পূরণ করার সুযোগ দেয়ার নির্দেশনা চেয়ে আইন বিষয়ে উত্তীর্ণ হওয়া স্টামফোর্ড ইউনিভার্সিটির ৪১ শিক্ষার্থী হাইকোর্টে রিট করেছেন। সোমবার (৩০ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেন রিটকারীদের আইনজীবী এ বি এম শাহজাহান আকন্দ মাসুম। তিনি বলেন, আইন বিষয়ে উত্তীর্ণ হওয়া সত্ত্বেও স্টামফোর্ড ইউনিভার্সিটির ৪১ শিক্ষার্থীকে বাংলাদেশ বার কাউন্সিল আইনজীবী অন্তর্ভুক্তির পরীক্ষায় অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন কার্ড ও ফরম পূরণের সুবিধা দেয়া হচ্ছে না।

অথচ দীর্ঘদিনের চেষ্টা সত্ত্বেও ইউনিভার্সিটির শিক্ষার্থীরা তাদের অধিকার প্রতিষ্ঠা করতে পারেননি। তাই প্রতিকার চেয়ে তারা হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

রিটে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় সচিব, শিক্ষা মন্ত্রণালয় সচিব, বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও সচিব, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, স্টামফোর্ড ইউনিভার্সিটির ভিসিকে বিবাদী করা হয়েছে।

এ রিটে রিট মামলার ৪১ জন বাদীকে আগামী ২২ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া বার কাউন্সিল পরীক্ষায় রেজিস্ট্রেশন কার্ড না দেয়া এবং এর ফলে শিক্ষানবিশ এসব আইনজীবীর পরীক্ষার জন্য ফর্ম পূরণের সুযোগ না দেয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে।

তাই রিটে ৪১ শিক্ষার্থীকে রেজিস্ট্রেশন কার্ড প্রদান ও ফরম পূরণের সুযোগ দেয়ার নির্দেশনা চাওয়া হয়েছে। এ ছাড়া রিটে বিবাদীদের ব্যর্থতা ও রিটকারীদের পরীক্ষার সুযোগ দিয়ে রেজিস্ট্রেশন কার্ড প্রদান এবং ফর্ম পূরণের সুযোগের বিষয়ে রুল জারির আরজি জানানো হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯