মঙ্গলবার, ২১ Jul ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উপলক্ষে স্কুল এন্ড কলেজের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে ৭৩টি গাছের চারা বিতরণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উপলক্ষে স্কুল এন্ড কলেজের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে ৭৩টি গাছের চারা বিতরণ

অনলাইন ডেক্স : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু কন্যা “মাদার অব হিউম্যানিটি” খ্যাত দেশরত্ন শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে ৭৩টি গাছের চারা বিতরণ করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) ছাত্রলীগ।
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৩ তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির পূর্ব ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে জন্মদিনে কেককাটা, চূড়ামনকাটি ইউনিয়নের ছাতিয়ানতলা মাদ্রাসায় মাননীয় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দো’আ মাহফিল, এতিম বাচ্চাদের খাওয়ানো এবং আজ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্কুলে ৭৩ টি বৃক্ষ রোপণ করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা।
কেন্দ্রীয় ছাত্রলীগের সাথে একাত্মতা প্রকাশ করে মাননীয় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে নানা কর্মসূচি হাতে নেয় যবিপ্রবি ছাত্রলীগ।
বৃক্ষ বিতরণ কর্মসূচিতে উপস্থিত প্রক্টর অধ্যাপক ডঃ শেখ মিজানুর রহমান বলেন, “৭৩টি গাছ ৭৩টি মানুষের অক্সিজেন সরবরাহ বৃদ্ধিতে সহায়তা করবে।“
উক্ত বৃক্ষ বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রক্টর অধ্যাপক ডঃ শেখ মিজানুর রহমান, শহিদ মসিয়ুর রহমান হলের প্রভোস্ট সহকারী অধ্যাপক ডঃ ইঞ্জি: মোঃ আমজাদ হোসেন, শেখ হাসিনা ছাত্রী হলের প্রভোস্ট সহকারী অধ্যাপক ডঃ সেলিনা আক্তার, শহিদ মসিয়ুর রহমান হলের সহকারী প্রভোস্ট প্রভাষক আল ওয়ালীদ , যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজের সম্মানিত অধ্যক্ষ এবং বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক ডঃ মোঃ মেহেদী হাসান, শেখ হাসিনা ছাত্রী হলের সভাপতি শিলা আক্তার, ইংরেজি বিভাগ ছাত্রলীগের সভাপতি রুহুল কুদ্দুস রহিত, একই বিভাগের ছাত্রলীগের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ টনি, ছাত্রলীগ কর্মী কামরুল হাসান শিহাব সহ নেতৃবৃন্দ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯