বুধবার, ২২ Jul ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
ঢালিউডের নায়িকা অপু বিশ্বাস আমার ছেলের জন্য ইসলাম ধর্মই পালন করবো

ঢালিউডের নায়িকা অপু বিশ্বাস আমার ছেলের জন্য ইসলাম ধর্মই পালন করবো

অনলাইন ডেক্স: ঢালিউডের নায়িকা অপু বিশ্বাস নিজেই জানিয়েছিলেন যে তিনি নিয়মিত নামাজ পড়েন, রোজা রাখেন এবং এগুলো কেউ তাকে শেখায়নি, বরং তিনি নিজেই এগুলো শিখে নিচ্ছেন।

তাছাড়া শাকিব খানের সঙ্গে বিচ্ছেদের পর বিভিন্ন সংবাদ মাধ্যমে বলেছিলেন, ‘আমি একজন সনাতন ধর্মের মেয়ে ছিলাম। কিন্তু শাকিব খানকে বিয়ে করে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। এখন ডিভোর্সের পর আমার যদি অপশন থাকতো তাহলে হয়তো আমি আবার সনাতন ধর্মে ফিরে যেতাম। আমার সন্তান এখন আমার সবচেয়ে বড় অপশন। তাই আমি আমার ছেলের জন্য ইসলাম ধর্মই পালন করবো।’

তবে এবার জানালেন নতুন তথ্য। নিজেকে নাকি মনেপ্রাণে হিন্দু ধর্মের অনুসারী মনে করেন তিনি। এমনকি নিজের সন্তানকেও হিন্দুরীতিতে বড় করার আভাস দিয়েছেন অপু বিশ্বাস।

ধর্মান্তরিত হওয়ার বিষয়ে অপু বলেন, ‘ধর্ম চেঞ্জ করতে হলে খাতা, বিভিন্ন নথিতে করতে হয়। আমার কোথাও আমার ধর্মের পরিবর্তনের উল্লেখ নেই। তবে এটা সত্য যে আমি নামাজ, রোজা করেছি।’

অপু আরও বলেন, ‘প্রত্যেক ধর্মের প্রতি আমার শ্রদ্ধা ও সম্মান বিরাজমান। যখন সম্পর্ক ছিল শাকিবের সঙ্গে যখন সংসার করেছি তখন ইসলাম ধর্ম অনুযায়ী চলেছি। এছাড়া আমার নিজের ধর্মের কাজও করেছি। তবে আমি হিন্দু ধর্মের হওয়ার কারণে গরুর মাংস খাইনি। এখন যেহেতু শাকিবের সঙ্গে আমার সম্পর্ক নেই তাই আমি আমার ধর্মের প্রতি বেশি গুরুত্ব দিচ্ছি।’

সর্বস্তরের মানুষের প্রশ্ন শাকিব খানের সঙ্গে বিয়ে হওয়ার সময় অপু বিশ্বাস সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করেন। তখন অপু বিশ্বাস নাম পরিবর্তন করে অপু ইসলাম নাম ধারণ করে বলে নিজেই জানান। ছেলেরও মুসলিম নাম রাখেন আব্রাম খান জয়। নামাজ, রোজা করছেন এবং হজ্ব পালন করবেন বলেও জানান। কিন্তু এখন আবার ধর্ম নিয়ে নাটক করা মানে উভয় ধর্মকেই খাটো করা। যা কারও উচিত নয়। অপু বিশ্বাসের নতুন করে এই মন্তব্যের পর ফের বিভিন্ন মহলে আলোচনার সৃষ্টি হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯