মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
কলাপাড়া শিক্ষকের ওপর সন্ত্রাসী হামলায় গ্রেফতারের দাবীতে ক্ষার্থী মানবন্ধন

কলাপাড়া শিক্ষকের ওপর সন্ত্রাসী হামলায় গ্রেফতারের দাবীতে ক্ষার্থী মানবন্ধন

অনলাইন ডেক্স: কলাপাড়ার চম্পাপুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতা ও পাটুয়া আল-আমিন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মাহবুবুল আলম বাবুল মৃধার ওপর সন্ত্রাসী হামলা ও ও মারধরের প্রতিবাদে এবং জড়িত সন্ত্রাসী কবির মৃধা ও আউয়াল মীর গংদের গ্রেফতারের দাবিতে এলাকার শত শত নারী-পুরুষ ও শিক্ষার্থী মানবন্ধন করেছে।

আজ রোববার বেলা দুই টার সময় প্রায় দেড় ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত। এসময় বিভিন্ন ধরনের হাতের লেখা ব্যানার শোভা পায়। অবস্থানকারী মানুষ জানান, তাদের গ্রামের মানুষের মাছ ধরার একমাত্র খালটি দখল করে কবির মৃধা ও আউয়াল মীর গং দীর্ঘ ১০ বছর ধরে অবৈধভাবে দখল করে এক হাজার পরিবারকে জিম্মি করে লাখ লাখ টাকার মাছ বিক্রি করে আসছে। এসব ঘটনায় শিক্ষক বাবুল মৃধার নেতৃত্বে এলাকার মানুষ ইউএনওর কাছে লিখিত অভিযোগ দেয়।

যার প্রেক্ষিতে সহকারী কমিশনার (ভূমি) অনুপ দাস খালটির দখল ছেড়ে দিতে কবির মৃধা গংদের আল্টিমেটাম দেয়। এতে ক্ষীপ্ত হয়ে কবির মৃধা গং শনিবার দুপুরে প্রধানন্ত্রীর জন্মদিনের র‌্যালিতে অবস্থানকালে বাবুল মৃধাকে মারধর করে। বাবুল মৃধা এ ঘটনায় কলাপাড়া থানায় একটি এজাহার দাখিল করেছেন। এলাকার কৃষক আলাউদ্দিন হাওলাদার জানান, গেল উপজেলা নির্বাচনে তাঁরা নৌকায় ভোট দেয়ায় কবির মৃধা ও আউয়াল মীর বাহিনী মারধর করেছে।

এদের কাছে মানুষ জিম্মি হয়ে আছে। শুকনো মৌৗসুমে তরমুজবহনকারী যানবাহন থেকে এরা চাদা তোলে। কলাপাড়া একটি প্রভাবশালী মহলের শেল্টারে এরা এলাকায় জুয়াড় আসর বসায়। এমনকি নারী ধর্ষণের মতো অপরাধের অভিযোগও উঠেছে তাদের বিরুদ্ধে। বর্তমানে এ ঘটনায় মাছুয়াখালী চম্পাপুরে চরম উত্তেজনা বিরাজ করছে। কলাপাড়া থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, একটি মামলা হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯