শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর আরোপিত কিছু শুল্ক অবৈধ ঘোষণা করার পর অন্যান্য প্রতিষ্ঠানের মতো অর্থ ফেরত চেয়ে আবেদন করেছে ফেডএক্স।ফেডএক্স জানিয়েছে, আন্তর্জাতিক বাণিজ্যে আরোপিত এসব শুল্কের কারণে তাদের ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছিল। এখন আদালতের রায়ের পর তারা প্রাপ্য অর্থ ফেরত চাচ্ছে। একই পথে হাঁটছে আরো কয়েকটি বড় মার্কিন কোম্পানি।
সম্প্রতি এক আদালতের রায়ে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসনের নির্দিষ্ট কিছু আমদানি শুল্ক আরোপ আইনসঙ্গত ছিল না। এর পরপরই ক্ষতিগ্রস্ত মার্কিন কোম্পানিগুলো সরকারের কাছে পরিশোধিত অতিরিক্ত শুল্ক ফেরতের দাবি জানাতে শুরু করে।
বিশ্লেষকরা বলছেন, আদালতের এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের বাণিজ্য নীতিতে বড় প্রভাব ফেলতে পারে এবং সরকারের রাজস্ব হিসাবেও পরিবর্তন আনতে পারে। শুল্ক ফেরত দেওয়া হলে ফেডারেল সরকারের ওপর আর্থিক চাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে।এদিকে ট্রাম্প আমলে আরোপিত শুল্ক নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।সূত্র : এপি