শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
চট্টগ্রামের বঙ্গোপসাগরে সেহরির সময় ডাকাততে কবলে পড়েছে তিনটি ফিশিং বোট। এ সময় মনি নামের এক মাঝি গুলিবিদ্ধ হয়। বুধবার (২৫ ফেব্রুয়ারি) ভোরে বঙ্গোপসাগরে কুতুবদিয়া চ্যানেলে এই ডাকাতির ঘটনা ঘটে।
জলদস্যুর হামলায় আহত হন আরও ৩০ জন মাঝিমাল্লা।
সিফাত নামের এক স্থানীয় জানান, আজ (বুধবার) ভোরে সেহরির সময় সাগরে তিনটি ফিশিং বোট জলদস্যুর কবলে পড়ে। এসময় জলদস্যুররা মাছ ও জালসহ দুইটি বোটের ইঞ্জিন খুলে নিয়ে যায়। একটি বোট সকালে উপকূলে আসে। আর দুইটি বোট উপকূল টেনে আনা হচ্ছে। তিন বোটের মাঝিমাল্লারা গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে।
মাঝিমাল্লাদের ভাষ্য মতে, জলদস্যুরা বাঁশখালী, কুতুবদিয়া ও মহেশখালী এলাকার।
এদিকে, গুলিবিদ্ধ ফিশিং বোটের মনি মাঝিকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।
সাঙ্গু নৌ পুলিশ ফাঁড়ির অফিসার কাইছার জানান, বঙ্গোপসাগরের কুতুবদিয়া এলাকায় জলদস্যুর হামলায় আনোয়ারা উপজেলার তিন ফিশিং বোটের মাঝিমাল্লারা আহত হয়। তার মধ্যে একজন গুলিবিদ্ধ আছে। খবর পাওয়ার বিষয়টি নিয়ে আমরা কাজ করছি।