মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ঢাকায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক কর্মকর্তা অভিযানের সময় গুলিবিদ্ধ ইরানের হামলায় এক বাংলাদেশি নিহত বাংলাদেশে রোহিঙ্গাদের জন্য জাপান সরকার ১৪ লাখ মার্কিন ডলার সহায়তা দিচ্ছে ৪ বিভাগে বৃষ্টির পূর্বাভাস খোঁজ মিলছে না অভিনেতা আলভীর এবারে পর্দা উঠল অমর একুশে বইমেলার অনুমোদনহীন গ্যাস পাম্পে আগুন, তদন্ত কমিটি গঠন ১০ হাজার পুলিশ নিয়োগ দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই : তারেক রহমান রাষ্ট্রীয় অতিথি ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ ব্যাংক বন্ধ কলকারখানা চালুতে সহযোগিতা করবে: গভর্নর সাতক্ষীরা গরুবোঝাই ইঞ্জিনভ্যান খাদে পড়ে নিহত ২ দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণ, আহত ১০ বকেয়া নাইট বিল ও বাৎসরিক ছুটির টাকার দাবিতে বিক্ষোভ, পুলিশ মোতায়েন মাদারীপুরে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু
মিরাজ নিহত রিকশাচালকের পরিবারকে সিরিজসেরার অর্থ দেবেন

মিরাজ নিহত রিকশাচালকের পরিবারকে সিরিজসেরার অর্থ দেবেন

মিরাজ নিহত রিকশাচালকের পরিবারকে সিরিজসেরার অর্থ দেবেন
মিরাজ নিহত রিকশাচালকের পরিবারকে সিরিজসেরার অর্থ দেবেন

অনুসন্ধান ২৪ >> পাকিস্তান সফরে অনেক প্রথমের সাক্ষী হয়েছে বাংলাদেশ। পাকিস্তানের মাটিতে তাদের বিপক্ষে টেস্ট, সিরিজ জয়সহ আরো অনেক কিছুতে। দুই টেস্টের সিরিজে পাকিস্তানকে ধবলধোলাই করার পথে অনবদ্য অবদান রেখেছেন মেহেদী হাসান মিরাজ।

পুরস্কারের টাকা বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত রিকশাচালকের পরিবারকে দেওয়ার ঘোষণা দিয়েছেন মিরাজ। সঙ্গে তার সিরিজসেরার পুরস্কার বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের উদ্দেশে উৎসর্গ করেছেন বাংলাদেশি অলরাউন্ডার।

সিরিজে-ব্যাটে বলে অবদান রাখা মিরাজ দলের বাইরে ব্যক্তিগত এক জায়গায় প্রথমের সাক্ষী হয়েছেন। আর তা হচ্ছে প্রথমবারের মতো প্রতিপক্ষের মাটিতে সিরিজসেরার স্বীকৃতি পেয়েছেন তিনি। সিরিজে ১৫৫ রান ও ১০ উইকেটের বিনিময়ে প্রাপ্য পুরস্কার ট্রফি নিজের কাছে রাখলেও অর্থ দান করেছেন তিনি।

মিরাজ বলেছেন, ‘প্রথমবার বিদেশের মাটিতে সিরিজসেরার পুরস্কার পেয়েছি। তাই আমি ভীষণ খুশি। সম্প্রতি আমাদের দেশ কঠিন সমস্যার মুখোমুখি দাঁড়িয়েছিল। বৈষম্যবিরোধী আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের উৎসর্গ করছি সিরিজসেরার পুরস্কার।
সেই সময় একজন রিকশাচালক আহত হয়েছিলেন। কিছুদিন পর মারা গেছেন। পুরস্কারের অর্থ তার পরিবারকে দান করতে চাই।’
আরো পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯