মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ঢাকায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক কর্মকর্তা অভিযানের সময় গুলিবিদ্ধ ইরানের হামলায় এক বাংলাদেশি নিহত বাংলাদেশে রোহিঙ্গাদের জন্য জাপান সরকার ১৪ লাখ মার্কিন ডলার সহায়তা দিচ্ছে ৪ বিভাগে বৃষ্টির পূর্বাভাস খোঁজ মিলছে না অভিনেতা আলভীর এবারে পর্দা উঠল অমর একুশে বইমেলার অনুমোদনহীন গ্যাস পাম্পে আগুন, তদন্ত কমিটি গঠন ১০ হাজার পুলিশ নিয়োগ দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই : তারেক রহমান রাষ্ট্রীয় অতিথি ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ ব্যাংক বন্ধ কলকারখানা চালুতে সহযোগিতা করবে: গভর্নর সাতক্ষীরা গরুবোঝাই ইঞ্জিনভ্যান খাদে পড়ে নিহত ২ দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণ, আহত ১০ বকেয়া নাইট বিল ও বাৎসরিক ছুটির টাকার দাবিতে বিক্ষোভ, পুলিশ মোতায়েন মাদারীপুরে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু
নেপালকে কাঁদালেন তানজিম সাকিব

নেপালকে কাঁদালেন তানজিম সাকিব

নেপালকে কাঁদালেন তানজিম সাকিব
নেপালকে কাঁদালেন তানজিম সাকিব

অনুসন্ধান ২৪ >>আজ গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেপালকে ২১ রানে হারিয়েছে টাইগাররা। বাংলাদেশ দলের এমন জয়ে ঈদের আনন্দ দিগুণ হয়েছে। একই সঙ্গে এই জয়ে সুপার এইট নিশ্চিত করেছে বাংলাদেশ। গুরুত্বপূর্ণ এই জয়ে সবচেয়ে বড় অবদান তানজিম হাসান সাকিবের।

বিশ্বকাপে পুরো ৪ ওভার করা বাংলাদেশের বোলারদের মধ্যে এটিই সবচেয়ে কম রানের রেকর্ড। সব মিলিয়েও এটিই রেকর্ড। গত মাসে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৪ ওভারে এক মেইডেনসহ ৭ রানে ১ উইকেট নিয়েছিলেন রিশাদ হোসেন।

টানা ৪ ওভারের স্পেলে মাত্র ৭ রানে ৪ উইকেট শিকার করেছেন ২১ বছর বয়সী পেসার। যেখানে দুই ওভারই করেছেন মেইডেন। বিশ্বমঞ্চে এমন আগুন ঝরানোর দিনে একগাদা রেকর্ডও গড়েছেন এই তরুণ পেসার।

তানজিম সাকিবের ২১ বল থেকে কোনো রান নিতে পারেননি নেপালের ব্যাটাররা। টি-টোয়েন্টি বিশ্বকাপে এক ম্যাচে সবচেয়ে বেশি ডট বলের রেকর্ড এটি।

তানজিম সাকিবের করা দুইটি মেইডেন ওভারও বিশ্বকাপের রেকর্ড। বাংলাদেশের প্রথম ও সব মিলিয়ে ষষ্ঠ বোলার হিসেবে টি-টোয়েন্টির বিশ্ব আসরে এক ম্যাচে দুটি মেইডেন নিলেন তানজিম সাকিব।

সব মিলিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ম্যাচে দুই মেইডেন করা তৃতীয় বাংলাদেশি তানজিম সাকিব। আগের দুজন নাজমুল ইসলাম ও নাসুম আহমেদ।
আরো পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯