মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ঢাকায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক কর্মকর্তা অভিযানের সময় গুলিবিদ্ধ ইরানের হামলায় এক বাংলাদেশি নিহত বাংলাদেশে রোহিঙ্গাদের জন্য জাপান সরকার ১৪ লাখ মার্কিন ডলার সহায়তা দিচ্ছে ৪ বিভাগে বৃষ্টির পূর্বাভাস খোঁজ মিলছে না অভিনেতা আলভীর এবারে পর্দা উঠল অমর একুশে বইমেলার অনুমোদনহীন গ্যাস পাম্পে আগুন, তদন্ত কমিটি গঠন ১০ হাজার পুলিশ নিয়োগ দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই : তারেক রহমান রাষ্ট্রীয় অতিথি ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ ব্যাংক বন্ধ কলকারখানা চালুতে সহযোগিতা করবে: গভর্নর সাতক্ষীরা গরুবোঝাই ইঞ্জিনভ্যান খাদে পড়ে নিহত ২ দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণ, আহত ১০ বকেয়া নাইট বিল ও বাৎসরিক ছুটির টাকার দাবিতে বিক্ষোভ, পুলিশ মোতায়েন মাদারীপুরে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু
শান্ত-সাকিবরা মধ্যরাতে দেশ ছেড়েছেন বিশ্বকাপ খেলতে

শান্ত-সাকিবরা মধ্যরাতে দেশ ছেড়েছেন বিশ্বকাপ খেলতে

শান্ত-সাকিবরা মধ্যরাতে দেশ ছেড়েছেন বিশ্বকাপ খেলতে
শান্ত-সাকিবরা মধ্যরাতে দেশ ছেড়েছেন বিশ্বকাপ খেলতে

অনুসন্ধান২৪>> টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বুধবার দিবাগত মধ্যরাতে দেশ ছেড়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। রাত ১টা ৪০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে যুক্তরাষ্ট্রের উদ্দেশে পাড়ি দিয়েছেন শান্ত-সাকিবরা।

আগামী ৮ জুন যুক্তরাষ্ট্রের ডালাসে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের এবারের বিশ্বকাপ মিশন। তারপর আরো তিনটি গ্রুপ ম্যাচ আছে নাজমুল হোসেন শান্তর দলের।

প্রিয় দলকে শুভকামনা জানাতে বিমানবন্দরে মধ্যরাতেই ভিড় জমিয়েছিলেন টাইগার সমর্থকরা।

এই দলে আছেন স্কোয়াডে থাকা ক্রিকেটার, ট্রাভেলিং রিজার্ভ, টিম ম্যানেজমেন্ট ও কোচিং স্টাফের সদস্যরা রয়েছেন।

বিশ্বকাপের মূল আসরে মাঠে নামার আগে দু’টি প্রস্তুতি ম্যাচও খেলবে বাংলাদেশ। তার একটি ভারতের বিপক্ষে (১ জুন)।

১০ জুন দক্ষিণ আফ্রিকা, ১৩ জুন নেদারল্যান্ডস আর ১৭ জুন নেপালের বিপাক্ষে শেষ গ্রুপ ম্যাচ খেলবে বাংলাদেশ। গ্রুপে কমপক্ষে দ্বিতীয় হলেও সেরা আটে পৌঁছে যাবে টাইগাররা।

এদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের সাথে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অংশ নেবে বাংলাদেশ। ২৬ মে ওই সিরিজের প্রথম ম্যাচ টাইগারদের।

আরও পড়ুন 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯