বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
দুয়ারে দাঁড়িয়ে টিড়-২০ বিশ্বকাপ।

দুয়ারে দাঁড়িয়ে টিড়-২০ বিশ্বকাপ।

দুয়ারে দাঁড়িয়ে টিড়-২০ বিশ্বকাপ।
দুয়ারে দাঁড়িয়ে টিড়-২০ বিশ্বকাপ।

অনুসন্ধান২৪>> দুয়ারে দাঁড়িয়ে টিড়-২০ বিশ্বকাপ। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলেই যুক্তরাষ্ট্রের বিমান ধরবেন শান্ত-লিটনরা। তার আগে কিছু পরীক্ষা-নিরীক্ষা করে নিতে চাইবে স্বাগতিকরা। বিশ্বকাপের কম্বিনেশন বোঝা, চূড়ান্ত প্রস্তুতি; কেউ কেউ বিশ্বকাপে দলে জায়গা পাকা করার মিশনে নামবে। তবে কোন কিছুই জয়কে উপেক্ষা করে নয়। জয়কে প্রাধান্য দিয়ে নাজমুল শান্ত এই সিরিজকে ‘সুন্দর প্রস্তুতির’ সুযোগও বলছেন।

প্রিয় প্রতিপক্ষের বিপক্ষে বিশ্বকাপের পরীক্ষা-নিরীক্ষা কিনা এমন প্রশ্নে সংবাদ সম্মেলনে নাজমুল হোসেন শান্ত বলেন, ‘অধিনায়ক হিসেবে এই সিরিজ জিততে চাই। প্রস্তুতির বিষয়টিও মাথায় থাকবে। তবে প্রস্তুতি নিতে গিয়ে আমরা খেলাটাকে হালকাভাবে দেখব না, অনেক পরীক্ষা-নিরীক্ষা করব, তাও নয়। আমি এটাকে প্রস্তুতি বলব না। সুন্দর প্রস্তুতি এবং কোনো কোনো জায়গায় ভালো প্রস্তুতি নিয়ে আমরা বিশ্বকাপে যেতে চাই।’

গত এক দশক ধরে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ফরম্যাটেই দাপট দেখাচ্ছে বাংলাদেশ। গত সাত টি২০ সিরিজের মাত্র একটি জিততে পেরেছে জিম্বাবুয়ে। বাংলাদেশের মাটিতে ২০০১ সালের পর সাদা বলের কোনো সিরিজ জেতেনি তারা। উগান্ডার কাছে হেরে টি২০ বিশ্বকাপ থেকে বাদ পড়া জিম্বাবুয়ের সিকান্দার রাজার দলটিও উঠতি ক্রিকেটারে ভরা। স্থায়ী কোচও নেই তাদের। স্টুয়ার্ট মাতসিকেনিয়েরি ভারপ্রাপ্ত কোচ হয়ে বাংলাদেশে এসেছেন। সব মিলিয়ে চট্টগ্রামে শুক্রবার শুরু হওয়া সিরিজে ফেবারিট বাংলাদেশ।

বিশ্বকাপে দল গঠনে এ সিরিজ প্রভাব রাখবে বলেও জানিয়েছেন শান্ত, ‘শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজটি ও এই সিরিজ থেকেই বেশির ভাগ খেলোয়াড় বিশ্বকাপে যাবে। দু-একজন এদিক-ওদিক হতে পারে। প্রতিটি জায়গায় আমরা ভালোভাবে প্রস্তুত হয়ে বিশ্বকাপে যেতে চাই।’

এ সিরিজে বাংলাদেশের জন্য আত্মবিশ্বাস ফেরানো গুরুত্বপূর্ণ। শ্রীলঙ্কার বিপক্ষে দুঃস্বপ্নের মতো সিরিজ কেটেছে লিটন দাসের। তার জন্য বিশ্বকাপের আগে ভালো করার শেষ সুযোগই। টি২০ দলের নতুন মুখ তানজিদ তামিমের বিশ্বকাপ দলে জায়গা করে নেওয়ার ভালো সুযোগ। জাকের আলির জন্যও। চোট কাটিয়ে দেড় বছর পর জাতীয় দলে ফেরা পেস অলরাউন্ডার সাইফউদ্দিনও পারফর্ম করতে মরিয়া থাকবেন। শেখ মেহেদি ও তানভীর ইসলামের মধ্যেও হবে প্রতিযোগিতা।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯