মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ঢাকায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক কর্মকর্তা অভিযানের সময় গুলিবিদ্ধ ইরানের হামলায় এক বাংলাদেশি নিহত বাংলাদেশে রোহিঙ্গাদের জন্য জাপান সরকার ১৪ লাখ মার্কিন ডলার সহায়তা দিচ্ছে ৪ বিভাগে বৃষ্টির পূর্বাভাস খোঁজ মিলছে না অভিনেতা আলভীর এবারে পর্দা উঠল অমর একুশে বইমেলার অনুমোদনহীন গ্যাস পাম্পে আগুন, তদন্ত কমিটি গঠন ১০ হাজার পুলিশ নিয়োগ দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই : তারেক রহমান রাষ্ট্রীয় অতিথি ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ ব্যাংক বন্ধ কলকারখানা চালুতে সহযোগিতা করবে: গভর্নর সাতক্ষীরা গরুবোঝাই ইঞ্জিনভ্যান খাদে পড়ে নিহত ২ দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণ, আহত ১০ বকেয়া নাইট বিল ও বাৎসরিক ছুটির টাকার দাবিতে বিক্ষোভ, পুলিশ মোতায়েন মাদারীপুরে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু
শ্রীলঙ্কার ক্যাম্পে আকরাম বিশ্বকাপের আগে

শ্রীলঙ্কার ক্যাম্পে আকরাম বিশ্বকাপের আগে

শ্রীলঙ্কার ক্যাম্পে আকরাম বিশ্বকাপের আগে
শ্রীলঙ্কার ক্যাম্পে আকরাম বিশ্বকাপের আগে

অনুসন্ধান২৪>> বিশ্বকাপের আগে শ্রীলঙ্কার পেসারদের বিশেষ প্রশিক্ষণ দিচ্ছেন সুইং অফ সুলত্যান পাকিস্তানের কিংবদন্তি ওয়াসিম আকরাম।

শুধু পেসারদেরই প্রশিক্ষণ দিচ্ছে না ওয়াসিম আকরাম। দুই দিনের এই ক্যাম্পে তিনি কাজ করবেন হাই পারফর্ম্যান্স কোচ ও বিভিন্ন ক্লাবের কোচদের সঙ্গেও।

আজ থেকে দুই দিনের ক্যাম্প শুরু করেছেন তিনি কলম্বোতে। শ্রীলঙ্কার পেস বোলিং কোচ হিসেবে রয়েছেন পাকিস্তানেরই আকিব জাভেদ। এবার আকরামের যোগ দেওয়াটা বাড়তি কিছু যোগ করবে লঙ্কানদের জন্য।

বুধবার এক বিবৃতিতে লঙ্কান ক্রিকেট বোর্ড জানায়, ‘আকরাম সব মিলিয়ে পাঁচ সেশন থাকবেন আমাদের সঙ্গে। বিশ্বকাপ খেলতে যাওয়া লঙ্কান পেসারদের পর্যবেক্ষণের পাশাপাশি তিনি কাজ করবেন এসএলসির পেস একাডেমি, হাই পারফর্ম্যান্স কোচ ও ক্লাব কোচদের সঙ্গে।’

এর আগে ২০১৬ সালে দক্ষিণ আফ্রিকা সফরে শ্রীলঙ্কার মেন্টর হিসেবে কাজ করেছেন ওয়াসিম আকরাম। টেস্ট ও ওয়ানডে সিরিজে লঙ্কানরা হারলেও টি-টোয়েন্টিতে জিতেছিল ২-১’এ।

আরও পড়ুন

 

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯