মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ঢাকায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক কর্মকর্তা অভিযানের সময় গুলিবিদ্ধ ইরানের হামলায় এক বাংলাদেশি নিহত বাংলাদেশে রোহিঙ্গাদের জন্য জাপান সরকার ১৪ লাখ মার্কিন ডলার সহায়তা দিচ্ছে ৪ বিভাগে বৃষ্টির পূর্বাভাস খোঁজ মিলছে না অভিনেতা আলভীর এবারে পর্দা উঠল অমর একুশে বইমেলার অনুমোদনহীন গ্যাস পাম্পে আগুন, তদন্ত কমিটি গঠন ১০ হাজার পুলিশ নিয়োগ দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই : তারেক রহমান রাষ্ট্রীয় অতিথি ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ ব্যাংক বন্ধ কলকারখানা চালুতে সহযোগিতা করবে: গভর্নর সাতক্ষীরা গরুবোঝাই ইঞ্জিনভ্যান খাদে পড়ে নিহত ২ দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণ, আহত ১০ বকেয়া নাইট বিল ও বাৎসরিক ছুটির টাকার দাবিতে বিক্ষোভ, পুলিশ মোতায়েন মাদারীপুরে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু
কেনকে চেয়েছিলেন রিয়াল কোচ

কেনকে চেয়েছিলেন রিয়াল কোচ

কেনকে চেয়েছিলেন রিয়াল কোচ
কেনকে চেয়েছিলেন রিয়াল কোচ

অনুসন্দান২৪>> জুডে বেলিংহাম নয়, গত মৌসুম শেষে হ্যারি কেনকে দলে টানার আগ্রহ ছিল রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তির। কিন্তু ইতালিয়ান কোচের চাওয়াকে পাত্তা দেননি ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। কেনের চেয়ে বেলিংহামকেই পছন্দ ছিল তার। তাই রিয়ালে আসা হয়নি ইংলিশ স্ট্রাইকারের।

করিম বেনজেমা সৌদিয়ান ফুটবলে চলে যাওয়ার পর একজন বক্স স্ট্রাইকার খুঁজছিল রিয়াল মাদ্রিদ। পজিশনটির জন্য দলের কোচ আনচেলত্তির প্রথম পছন্দ ছিল কেনকে। ইংলিশ ফরওয়ার্ডকে টটনেহাম হটস্পার থেকে উড়িয়ে আনার পরিকল্পনা ছিল ইতালিয়ান কোচের। কিন্তু তার পরিকল্পনা অঙ্কুরেই ঝরে যায় পেরেজের বিরোধিতার মুখে।

বরুসিয়া ডর্টমুন্ড থেকে সান্তিয়াগো বার্নাব্যুতে বেলিংহামকে নিয়ে আসেন পেরেজ। যেটির সুফল অবশ্য এই মৌসুমে ভালোই পাচ্ছে স্প্যানিশ জায়ান্টরা। রিয়াল অধ্যায়ের শুরু থেকে স্বপ্নের ফর্মে আছেন ইংলিশ মিডফিল্ডার বেলিংহাম। অবশ্য নতুন ঠিকানা বায়ার্ন মিউনিখেও ক্যারিয়ার সেরা ছন্দে আছেন কেন।

টটেনহাম ছেড়ে এই মৌসুমে বায়ার্ন মিউনিখে যোগ দিয়েছেন কেন। বাভারিয়ানদের জার্সিতে অভিষেক মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪২ গোল করেছেন তিনি। তার দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে উয়েফা চ্যাম্পিয়নস লিগের এই মৌসুমের সেমিফাইনালে উঠেছে জার্মান ক্লাবটি। শেষ চারে তাদের প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ।

রোববার রাতে এক প্রতিবেদনে বিস্ফোরক খবরটি দিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম রেলেভো। পেরেজ কেনের ব্যাপারে আপত্তি জানিয়েছিলেন এই কারণে যে, তিনি মূলত কিলিয়ান এমবাপ্পের অপেক্ষায় আছেন। সবকিছু ঠিক থাকলে আগামী মৌসুমে রিয়ালে যোগ দেবেন ফরাসি সেনসেশন।

আগামী মঙ্গলবার ফাইনালে ওঠার প্রথম লড়াইয়ে মুখোমুখি হবে রিয়াল-বায়ার্ন। পরের সপ্তাহের বুধবার ফিরতি লেগের ম্যাচ। সেমিফাইনালের অন্য ম্যাচেও আছে জার্মান প্রতিনিধি। যেখানে বরুসিয়া ডর্টমুন্ড মোকাবেলা করবে এমবাপ্পের প্যারিস সেন্ট জার্মেইকে (পিএসজি)। বেশির ভাগ ফুটবলপ্রেমী আশা করছেন রিয়াল-পিএসজি ফাইনাল।

আরও পড়ুন 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯