শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
পুলিশের স্টিকার ব্যবহার, ওয়ারীতে ব্যক্তিগত মোটরসাইকেলে

পুলিশের স্টিকার ব্যবহার, ওয়ারীতে ব্যক্তিগত মোটরসাইকেলে

পুলিশের স্টিকার ব্যবহার, ওয়ারীতে ব্যক্তিগত মোটরসাইকেলে
পুলিশের স্টিকার ব্যবহার, ওয়ারীতে ব্যক্তিগত মোটরসাইকেলে

অনুসন্ধান২৪>> ব্যক্তিগত মোটরসাইকেলে পুলিশ লেখা স্টিকার ব্যবহার করায় সানজিদ ও সাকিব নামে দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার রাজধানীর ওয়ারী এলাকা থেকে তাদের গ্রেফতার করে ওয়ারী ট্রাফিক পুলিশ ও ওয়ারী থানা পুলিশের একটি টিম। এ সময় তাদের মোটরসাইকেলটি জব্দ করা হয়।

তিনি আরো বলেন, ডিউটিরত সার্জেন্ট ও থানা পুলিশ দেখতে পায় মোটরসাইকেলটির সামনে-পিছনে পুলিশের স্টিকার লাগানো। এই স্টিকার লাগানোর কারণ তারা জানতে চাইলে তারা গাড়িটি পুলিশের গাড়ি বলে জানায়। পুলিশ ঘটনাস্থলেই যাচাই করে জানতে পারেন গাড়িটি পুলিশের নয়। ব্যক্তিগত কাজে অবৈধভাবে পুলিশ স্টিকার ব্যবহার করে তারা। তখন থানা পুলিশ সানজিদ ও সাকিবকে মোটরসাইকেলসহ থানায় নিয়ে আসে।

ডিএমপি নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন ওয়ারী থানার অফিসার ইনচার্জ (ওসি) জানে আলম মুন্সি।

তিনি বলেন, গতকাল বুধবার রাতে ট্রাফিক পুলিশ ও ওয়ারী থানা পুলিশ চেক পোস্টে ডিউটি করার সময় রাজধানী মার্কেটের সামনে দিয়ে দুইজন যুবক মোটরসাইকেলেযোগে উল্টাে পথে যাচ্ছিল। তখন পুলিশ সদস্যরা সিগনাল দিয়ে থামিয়ে তাদের নিকট গাড়ির কাগজ এবং ড্রাইভিং লাইসেন্স দেখতে চাইলে তারা দেখাতে ব্যর্থ হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে ওসি বলেন, গ্রেফতারকৃতরা প্রতারণার উদ্দেশ্যে অবৈধ ভাবে তাদের ব্যক্তিগত মটরসাইকেলে পুলিশের স্টিকার ব্যবহার করেছে। ওয়ারী থানায় তাদের বিরুদ্ধে একটি মামলা করা রুজু হয়েছে।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯