সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
মোঃ মিনহাজুল ইসলাম সুজন:: বরিশালের বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত সাইদুল ইসলাম সজিব (২৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার (৩১ মার্চ) রাত ১.৩০ মিনিটের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহত সজিব উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের লোচনাবাদ গ্রামের আবুল হোসেন খানের ছেলে।
এর আগে গত ২৮ মার্চ (শনিবার) সকালে উপজেলার লোচনাবাদ মুনির উদ্দিন আহমেদ মাধ্যমিক বিদ্যালয়ের সামনে জমি নিয়ে বিরোধের জেরে এই হামলার ঘটনা ঘটে। হামলায় সজিবের মস্তিষ্কে রক্তক্ষরণ হলে তাকে প্রথমে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছিল।নিহতের বাবা আবুল হোসেন খান জানান, শনিবার সকালে তাদের বসতবাড়ির রেকর্ডীয় জমিতে একটি দোকান ঘর উত্তোলনের কাজ শুরু করলে একই গ্রামের মৃত রুস্তম আলী খানের ছেলে মো. মিলন খানের নেতৃত্বে ৮-১০ জন ভাড়াটে লোক দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় তারা দোকান ঘর ভাঙচুর করে এবং বাধা দিতে গেলে সজিবসহ ৫ জনকে পিটিয়ে জখম করে।হামলায় সজিব ছাড়াও আবুল হোসেন খান (৬৫), তার স্ত্রী পিয়ারা বেগম (৫৫), হাসান আলী খান (৫৮) ও আয়েশা বেগম (৫০) আহত হন। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
এ ঘটনায় সজিবের বাবা আবুল হোসেন খান বাদী হয়ে বাকেরগঞ্জ থানায় ৮ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন (জিআর নম্বর ৮৮/২৬)। সজিবের মৃত্যুর পর মামলাটি এখন হত্যা মামলায় রূপান্তর হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে। তবে এখনো পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করার খবর পাওয়া যায়নি। পুলিশ ময়নাতদন্তের জন্য সজিবের লাশ মর্গে পাঠানোর প্রস্তুতি নিচ্ছ