শুক্রবার, ৩১ Jul ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ভূমিকম্পে সারা দেশে ৭ বিদ্যুৎকেন্দ্র বন্ধ

ভূমিকম্পে সারা দেশে ৭ বিদ্যুৎকেন্দ্র বন্ধ

ভূমিকম্পে সারা দেশে ৭ বিদ্যুৎকেন্দ্র বন্ধ
ভূমিকম্পে সারা দেশে ৭ বিদ্যুৎকেন্দ্র বন্ধ

অনুসন্ধান২৪>>ঢাকায় শক্তিশালী ভূমিকম্পে দেশে বৃহৎ ও ছোট আকারের সাতটি বিদ্যুৎকেন্দ্র ট্রিপ (বন্ধ) করেছে।

একইসঙ্গে একটি সাবস্টেশনও দুর্ঘটনার কারণে বন্ধ হয়ে গেছে। বিদ্যুতের চাহিদা কম থাকায় গ্রিডে বড় ধরনের কোনও প্রভাব পড়েনি। তবে পরিস্থিতি ঠিক হতে কিছুটা সময় লাগবে।

বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড (বিপিডিবি) জানিয়েছে, ভূমিকম্পের পর বেলা ১১টা ৫০ মিনিট পর্যন্ত সাতটি বিদ্যুৎকেন্দ্র ও একটি গ্রিড সাবস্টেশন বন্ধের খবর পেয়েছে। বাকি বিদ্যুৎকেন্দ্র ও গ্রিডের তথ্য সংগ্রহ করা হচ্ছে।

বিপিডিবির পাঠানো তথ্যে জানা গেছে, ভূমিকম্পের কারণে সামিটের বিবিয়ানায় ৩৪১ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে গেছে। বিপিডিবির বিবিয়ানা-৩ (৪০০ মেগাওয়াট) বিদ্যুৎকেন্দ্র, আশুগঞ্জে ২২৫ মেগাওয়াট, ৫৫ মেগাওয়াট ও ৫০ মেগাওয়াটের তিনটি ইউনিট বন্ধ হয়ে গেছে।

এছাড়া চট্টগ্রামে বেসরকারি বিদ্যুৎকেন্দ্র এসএস পাওয়ার ৬০০ ইউনিটের একটি কেন্দ্র, সিরাজগঞ্জে ২২৫ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের ৭৫ মেগাওয়াটের একটি ইউনিট বন্ধ হয়ে গেছে। এছাড়া ঘোড়াশালের গ্রিড সাবস্টেশন অগ্নিকাণ্ডের ঘটনায় ২৩০ কেভি, ১৩২ কেভি ও ৩৩ কেভি লাইন বন্ধ হয়ে গেছে।

বিপিডিবির নাম অপ্রকাশিত রাখার শর্তে এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ভূমিকম্পে ১১টা ৫০ মিনিট পর্যন্ত বিভিন্ন কেন্দ্র বন্ধ হয়ে গেছে। আরও কেন্দ্র বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। এসব কেন্দ্র চালু করতে সময় লাগবে। তবে বিদ্যুতের চাহিদা কম থাকায় লোডশেডিং হওয়ার তেমন কোনও আশঙ্কা নেই।

এর আগে শুক্রবার সকালে তীব্র ভূকম্পন অনূভূত হওয়ার দেশের বিভিন্ন স্থানে বিদ্যুৎকেন্দ্র উৎপাদন ও বিতরণ বন্ধ হওয়ার কথা জানায় বিপিডিবি। সংস্থাটির পরিচালক (জনসংযোগ) শামীম হাসান এর পাঠানো এক বার্তায় জানানো হয়, শক্তিশালী ভূমিকম্পজনিত কারণে দেশের বিভিন্ন স্থানে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ও সরবরাহ ব্যবস্থাপনায় সাময়িক বিঘ্ন ঘটেছে। বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা অব্যাহত রয়েছে।

শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) বলছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল ৫ দশমিক ৫। ভূমিকম্পের কেন্দ্রস্থল নরসিংদী। আর বাংলাদেশের আবহাওয়া অধিদফতর বলছে, এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭। এর উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী। ভূমিকম্পের কারণে রাজধানীতে তিন জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিভিন্ন স্থানে ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরো পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯