মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ঢাকায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক কর্মকর্তা অভিযানের সময় গুলিবিদ্ধ ইরানের হামলায় এক বাংলাদেশি নিহত বাংলাদেশে রোহিঙ্গাদের জন্য জাপান সরকার ১৪ লাখ মার্কিন ডলার সহায়তা দিচ্ছে ৪ বিভাগে বৃষ্টির পূর্বাভাস খোঁজ মিলছে না অভিনেতা আলভীর এবারে পর্দা উঠল অমর একুশে বইমেলার অনুমোদনহীন গ্যাস পাম্পে আগুন, তদন্ত কমিটি গঠন ১০ হাজার পুলিশ নিয়োগ দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই : তারেক রহমান রাষ্ট্রীয় অতিথি ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ ব্যাংক বন্ধ কলকারখানা চালুতে সহযোগিতা করবে: গভর্নর সাতক্ষীরা গরুবোঝাই ইঞ্জিনভ্যান খাদে পড়ে নিহত ২ দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণ, আহত ১০ বকেয়া নাইট বিল ও বাৎসরিক ছুটির টাকার দাবিতে বিক্ষোভ, পুলিশ মোতায়েন মাদারীপুরে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু
ইরানের হামলায় এক বাংলাদেশি নিহত

ইরানের হামলায় এক বাংলাদেশি নিহত

ইরানের হামলায় এক বাংলাদেশি নিহত
ইরানের হামলায় এক বাংলাদেশি নিহত

মধ্যপ্রাচ্যের দ্বীপরাষ্ট্র বাহরাইনে ইরানের হামলায় এক বাংলাদেশি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তাঁর নাম আবুল মহসিন ওরফে তারেক (৫২)। তাঁর বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপের আজিমপুর ইউনিয়নে। গতকাল রোববার বাহরাইনের স্থানীয় সময় রাত সাড়ে তিনটার দিকে এই হামলার ঘটনা ঘটে।

বাহরাইনে থাকা স্বজনদের বরাত দিয়ে পরিবারের সদস্যরা জানিয়েছেন, নিহত আবুল মহসিন বাহরাইনের রাজধানী মানামার আরসি ড্রাইডক নামে একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। সেখানে রাতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আবুল মহসিন নিহত হয়েছেন।

নিহত ব্যক্তির শ্যালক রিয়াজ উদ্দিন বলেন, বাংলাদেশ সময় আজ সোমবার সকাল ছয়টার দিকে আবুল মহসিনের মৃত্যুর খবর তাঁর পরিবারের সদস্যরা পেয়েছেন। লাশ যাতে দেশে আনা যায়, সেই প্রচেষ্টা চালানো হবে।

আবুল মহসিন ২০০৯ সালে বাহরাইনে যান। তিনি এক কন্যাসন্তানের বাবা। তাঁর পরিবারের সদস্যরা চট্টগ্রাম নগরে বসবাস করেন বলে প্রতিবেশীরা জানিয়েছেন। সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নূর প্রথম আলোকে বলেন, ‘বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় সন্দ্বীপের এক প্রবাসী নিহত হওয়ার সংবাদ বিভিন্ন মাধ্যমে জেনেছি। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।’

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে ইরান পারস্য উপসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে। বাহরাইনসহ যেসব দেশে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে, তা হামলার লক্ষ্যবস্তু হচ্ছে। এর আগে সংযুক্ত আরব আমিরাতে ইরানের হামলায় এক বাংলাদেশি নিহত হন। তাঁর নাম সালেহ আহমদ। গত শনিবার রাতে দুবাইয়ের আজমান শহরে ইরানের বোমা হামলার ঘটনায় সালেহ আহমদ মারা গেছেন।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯