মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ঢাকায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক কর্মকর্তা অভিযানের সময় গুলিবিদ্ধ ইরানের হামলায় এক বাংলাদেশি নিহত বাংলাদেশে রোহিঙ্গাদের জন্য জাপান সরকার ১৪ লাখ মার্কিন ডলার সহায়তা দিচ্ছে ৪ বিভাগে বৃষ্টির পূর্বাভাস খোঁজ মিলছে না অভিনেতা আলভীর এবারে পর্দা উঠল অমর একুশে বইমেলার অনুমোদনহীন গ্যাস পাম্পে আগুন, তদন্ত কমিটি গঠন ১০ হাজার পুলিশ নিয়োগ দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই : তারেক রহমান রাষ্ট্রীয় অতিথি ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ ব্যাংক বন্ধ কলকারখানা চালুতে সহযোগিতা করবে: গভর্নর সাতক্ষীরা গরুবোঝাই ইঞ্জিনভ্যান খাদে পড়ে নিহত ২ দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণ, আহত ১০ বকেয়া নাইট বিল ও বাৎসরিক ছুটির টাকার দাবিতে বিক্ষোভ, পুলিশ মোতায়েন মাদারীপুরে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু
চোখের পাতা ঘন ঘন লাফানোর কারণ কী?

চোখের পাতা ঘন ঘন লাফানোর কারণ কী?

চোখের পাতা ঘন ঘন লাফানোর কারণ কী?
চোখের পাতা ঘন ঘন লাফানোর কারণ কী?

চোখের পাতা হঠাৎ লাফালে অনেকেই ভয় পান। অনেকে ভাবেন খারাপ কিছু ঘটতে চলেছে। তবে চিকিৎসাবিজ্ঞানের ব্যাখ্যা একেবারে ভিন্ন। ডাক্তারি ভাষায় এই অবস্থাকে বলা হয় ‘মায়োকাইমিয়া’।যা মূলত চোখের পাতার পেশিতে সাময়িক কাঁপুনির কারণে ঘটে।

দিনে এক-দুবার চোখের পাতা লাফানো খুবই সাধারণ এবং এতে দুশ্চিন্তার কিছু নেই। এটা এক চোখেও হতে পারে, আবার দুই চোখেও হতে পারে। সাধারণত কয়েক সেকেন্ড বা মিনিট স্থায়ী হয় এই কাঁপুনি।

তবে যদি এটি ঘন ঘন বা অনেকক্ষণ ধরে চলতে থাকে, তাহলে তা হতে পারে স্নায়ুর সমস্যার লক্ষণ। সে ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। চলুন, জেনে নিই চোখের পাতা লাফানোর সম্ভাব্য কারণ। শারীরিক ও মানসিক ক্লান্তি,পর্যাপ্ত ঘুম না হওয়া,মানসিক চাপ বা দ্বেগ,
অতিরিক্ত কফি বা ক্যাফেইন গ্রহণ,ঘন ঘন ধূমপান,দীর্ঘক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে থাকা।

এই সমস্যাটি একেবারে ক্ষতিকর না হলেও শরীরের ক্লান্তি বা চাপের একটি বার্তা হিসেবেই ধরে নেওয়া যেতে পারে। তাই জীবনযাত্রায় কিছু পরিবর্তন আনলেই চোখের পাতা লাফানোর সমস্যা কমে যেতে পারে।

করণীয় কী?
১। নিয়মিত পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন।
২।মানসিক চাপ কমাতে চেষ্টা করুন।
৩। ধূমপান ও অতিরিক্ত কফি পান এড়িয়ে চলুন।
৪। একটানা কম্পিউটার বা মোবাইলের স্ক্রিনে না তাকিয়ে মাঝে মাঝে চোখ বিশ্রাম দিন।
৫। প্রচুর পানি পান করুন।
যদি দীর্ঘ সময় ধরে এই সমস্যা লেগে থাকে বা তা বাড়তে থাকে, তাহলে অবশ্যই একজন চক্ষু বিশেষজ্ঞ বা নিউরোলজিস্টের সঙ্গে যোগাযোগ করুন।সূত্র : টিপস ২৪

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯