বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির নারায়ণগঞ্জ ভূমি বারান্দায় প্রতিমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে সহপাঠীর বিরুদ্ধে ছাত্রীদের বিক্ষোভ, তদন্ত কমিটি আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর সারাদেশে স্বর্ণের দামে বড় পতন আবারও হামলা সৌদির আরামকো তেল শোধনাগারে কুষ্টিয়া ইবি শিক্ষিকাকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা নতুন করে উদ্যোগ শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে: চিফ প্রসিকিউটর মধ্যপ্রাচ্যে ট্রাম্পের শক্তি প্রদর্শন ইসরাইলের লাশের হাহাকার চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পরীক্ষার সময় টয়লেটেও নকল পাওয়া গেলে কর্তৃপক্ষ দায়ী: শিক্ষামন্ত্রী ৩ মিনিটে ২ গোল চীনকে চমক দিলো বাংলাদেশ মেট্রোরেল ও ট্রেন ভাড়ায় ছাড় পাবেন যারা আজ দেখা যাবে ‘ব্লাড মুন
জামায়াত ক্ষমতায় গেলে বেকার সমস্যার সমাধান হবে: জামায়াত সেক্রেটারি

জামায়াত ক্ষমতায় গেলে বেকার সমস্যার সমাধান হবে: জামায়াত সেক্রেটারি

জামায়াত ক্ষমতায় গেলে বেকার সমস্যার সমাধান হবে: জামায়াত সেক্রেটারি
জামায়াত ক্ষমতায় গেলে বেকার সমস্যার সমাধান হবে: জামায়াত সেক্রেটারি

অনুসন্ধান ২৪ >> বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘আগামী নির্বাচনে খুনি, চাঁদাবাজ ও মাস্তানদের সঙ্গে নতুন ভোটারদের লড়াই হবে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে জেলার ডুমুরিয়া উপজেলা স্বাধীনতা চত্বরে উপজেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত ছাত্র-যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সুতরাং যারা ফ্যাসিবাদকে বিদায় দিয়েছে সেই তরুণ প্রজন্মই আগামীতেও দেশ পরিচালনায় সঠিক নেতৃত্ব বেছে নেবে।’

অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘জামায়াত দেশ পরিচালনার সুযোগ পেলে বেকার সমস্যার সমাধান করা হবে।

ডুমুরিয়া-ফুলতলার দীর্ঘদিনের জলাবদ্ধতার মূল কারণ বিল ডাকাতিয়াকে কেন্দ্র করে মহাপরিকল্পনা গ্রহণের ঘোষণা দিয়ে তিনি বলেন, ‘ডুমুরিয়াকে ব্যবসায়িক হাবে রূপান্তর করা হবে। শিক্ষা শেষে চাকরি নিশ্চিত করা হবে, না হলে বেকার ভাতা দেওয়া হবে।’

শিক্ষার আমূল সংস্কার এবং কারিগরি দক্ষতাভিত্তিক সমাজ গড়ে একটি সুখী-সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গঠন করবে।’

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান বলেন, ‘জামায়াত দেশ সেবার সুযোগ পেলে শুধু মুসলিম নয়, সব ধর্মের মানুষ ও নারী সমাজ সর্বোচ্চ মর্যাদা পাবে।

এজন্য তিনি আগামী ফেব্রুয়ারির নির্বাচনে ইসলামী মোর্চার প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানান।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন, ‘তরুণ প্রজন্ম দেশের নতুন ভবিষ্যৎ গড়তে দাঁড়িপাল্লায় ভোট দেবে।’

ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, ‘জামায়াতের বিরুদ্ধে অপপ্রচারকারীদের জনগণ আগামী নির্বাচনে প্রত্যাখ্যান করবে।’

ডুমুরিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা মুখতার হুসাইনের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সেক্রেটারি মাওলানা আব্দুর রশীদের পরিচালনায় এ সময় শুভেচ্ছা বক্তৃতা করেন জামায়াতের হিন্দু কমিটির ডুমুরিয়া উপজেলা সভাপতি কৃষ্ণনন্দী, সহসভাপতি ডা. হরিদাস মন্ডল, সাধারণ সম্পাদক অধ্যক্ষ দেবপ্রসাদ।

অন্যদের মধ্যে বক্তৃতা করেন খুলনা জেলা জামায়াতের সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি মুন্সি মঈনুল ইসলাম ও অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, খুলনা জেলা ছাত্রশিবিরের সভাপতি আবু ইউসুফ ফকির, খুলনা জেলা যুববিভাগের সভাপতি গোলাম মোস্তফা আল মুজাহিদ, জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট আবু ইউসুফ মোল্যা প্রমুখ।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯