বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
অনুসন্ধান ২৪ >> বন্দর নগরীতে অভিযান চালিয়ে দুইটি আইফোনসহ ১৪৮টি চোরাই মোবাইল এবং দুটি ডিএসএলআর ক্যামেরা উদ্ধার করেছে চট্টগ্রাম মহনগর পুলিশের গোয়েন্দা বিভাগ । এ সময় চোরা চক্রের তিন সদস্যকে আটক করে পুলিশ।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে সিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি জানান সিএমপির গোয়ান্দা বিভাগ বন্দর জোনের উপকশিনার আবু বক্কর সিদ্দিক।
তিনি জানান, গত ১৪ সেপ্টেম্বর চান্দগাঁও থানার খাজারোডস্থ বাসিন্দা মো. আকবর হোসেন তার মোবাইল হারানো নিয়ে ডিবিতে অভিযোগ করেন। মোবাইল ফোনটি উদ্ধার অভিযান পরিচালনা করে পুলিশ। মোবাইল উদ্ধারে পুলিশ কোতোয়ালীর পুরাতন রেলস্টেশনস্থ জিআরপি থানার সামনে পুরাতন হকারস্ মার্কেট এলাকায় অভিযান চালিয়ে পেশাদার চোরচক্রের সদস্য মো. সোহেল মিয়াকে ৪৮টি মোবাইল ফোনসহ গ্রেপ্তার করে। সোহেল মিয়া কিশোরগঞ্জের কটিয়াটি থানার মানিকখালির খসরু মিয়ার ছেলে।
তিনি আরো বলেন, বৃহস্পতিবার রাতে কোতোয়ালী থানাধীন পুরাতন রেলস্টেশন ও চৈতন্যগলি এলাকা অভিযান পরিচালনা করে ২টি আই ফোনসহ ১৪৮টি বিভিন্ন ব্রান্ডের মোবাইল সেট এবং ২টি ডিএসএলআর ক্যামেরা উদ্ধার ও মোবাইল ফোন চোরচক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়।
তাদের দেওয়া তথ্যে পুলিশ চৈতন্যগলির জিন্নাপাড়ার ইয়াছিন ভবনে অভিযান চালিয়ে সোহেলের সহযোগী আব্দুল হাকিম রাকিব ও ইয়াছিনকে গ্রেপ্তার করে। তাদের দুইজনের কাছ থেকে আরো একশ মোবাইল এবং দুটি ডিএসএলআর ক্যামরা উদ্ধার করে বলে জানায় পুলিশ।
গ্রেপ্তার সোহেলের নামে কোতোয়ালী থানায় আগ থেকে মামলা ছিল। তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।