সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির নারায়ণগঞ্জ ভূমি বারান্দায় প্রতিমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে সহপাঠীর বিরুদ্ধে ছাত্রীদের বিক্ষোভ, তদন্ত কমিটি আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর সারাদেশে স্বর্ণের দামে বড় পতন আবারও হামলা সৌদির আরামকো তেল শোধনাগারে কুষ্টিয়া ইবি শিক্ষিকাকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা
যেসব খাবার হার্ট অ্যাটাক বাড়াতে পারে !

যেসব খাবার হার্ট অ্যাটাক বাড়াতে পারে !

যেসব খাবার হার্ট অ্যাটাক বাড়াতে পারে !
যেসব খাবার হার্ট অ্যাটাক বাড়াতে পারে !

অনুসন্ধান ২৪ >> দিন দিন বাড়ছে হার্ট অ্যাটাকে আক্রান্তের সংখ্যা। সম্প্রতি কম বয়সে হার্ট অ্যাটাকে আক্রান্তের ঘটনাও দেখা গেছে বেশ কয়েক জায়গায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত হৃদরোগ বিশেষজ্ঞ ডা. দিমিত্রি ইয়ারানোভ সম্প্রতি তার ইনস্টাগ্রামে শেয়ার করা ভিডিওতে বলেছেন, বর্তমান সময়ে জিম, ফিটনেস স্টুডিও থেকে অনেক ফুড সাপ্লিমেন্ট বিক্রি করা হয়। ফিটনেস-ফ্রিক ক্রেতা দেখে, অনেক মেডিক্যাল স্টোর থেকেও এ ধরনের ফুড সাপ্লিমেন্ট বিক্রি করা হয়। এসব খাবার শরীর গঠনে সাহায্য করলেও আদতে স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর।

চিকিৎসকদের একাংশের মতে, হার্টের অসুখের ঝুঁকি বাড়িয়ে দেওয়ার পেছনে কোভিডের ভূমিকা অস্বীকার করার কোনো জায়গা নেই। আবার কারো কারো মতে কোভিডের পরোক্ষ প্রভাব থাকলেও, হার্টের অসুখ বাড়ার কারণ যুবসমাজের জীবনযাত্রার ধরন ও কিছু খাদ্যাভ্যাস।

বিভিন্ন ধরনের প্রোটিন সাপ্লিমেন্ট ইদানিং বেশ পপুলার হয়ে উঠেছে।

২০ থেকে ৩০ বছরের যুবক-যুবতীরা এসব এই প্রোটিন পাউডারগুলোর ওপর নির্ভরশীল হয়ে পড়ছে।

এগুলো বিক্রিতে উৎসাহ জোগায় জিম ইনস্ট্রাকটররা। তার পেছনে বাণিজ্যিক কারণও থাকে। দ্রুত কাঙ্খিত ফল লাভের জন্য এই সাপ্লিমেন্টগুলো কিনে খেতে শুরু করেন অনেকেই।

তাদের দৈনন্দিন জীবনের অংশ এবং পুষ্টির উৎস হয়ে উঠেছে এই সাপ্লিমেন্ট। কিন্তু এতে হিতে বিপরীতও হতে পারে।

অনেকক্ষেত্রেই দেখা যায়, প্রতিদিন জিম করা, পেশিবহুল পুরুষরা হঠাৎ কার্ডিয়াক অ্যারেস্টে মারা গেলেন। তার পেছনে এটা কারণ হতে পারে। চিকিৎসকদের মতে, পেশি গঠন, রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি এবং বিপাকীয় ক্রিয়া ঠিক রাখার জন্য প্রোটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

কিন্তু উচ্চমাত্রায় প্রোটিন সমৃদ্ধ এসব সাপ্লিমেন্টগুলো শরীরের পক্ষে খুব একটা ভালো নয়। কারণ এই প্রোটিন এমন উৎস থেকে আসে যা খারাপ কোলেস্টেরল বৃদ্ধি করে।

এসব প্রোটিন পাউডারের প্রোটিন হুই নামে একটি দুগ্ধজাত পণ্য বা কেসিন থেকে তৈরি করা হয়। এগুলো কোলেস্টেরল বাড়াতে পারে। এর সঙ্গে যারা প্রোটিন ডায়েটে থেকে বেশি রেড মিট, ডিম ও দুগ্ধজাত খাবার খান, তাদের বিপদ বাড়ে। চিকিৎসকের মতে, শুধু  প্রোটিন খেলেই হবে না, উৎস জানাও গুরুত্বপূর্ণ।  সেইসঙ্গে অনেক ক্ষেত্রে  ধূমপান করা, জাঙ্ক ফুডে আসক্তিও হৃদরোগের ঝুঁকি বাড়ায়।সূত্র : এবিপি লাইভ

আরও পড়ুন

 

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯