মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ঢাকায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক কর্মকর্তা অভিযানের সময় গুলিবিদ্ধ ইরানের হামলায় এক বাংলাদেশি নিহত বাংলাদেশে রোহিঙ্গাদের জন্য জাপান সরকার ১৪ লাখ মার্কিন ডলার সহায়তা দিচ্ছে ৪ বিভাগে বৃষ্টির পূর্বাভাস খোঁজ মিলছে না অভিনেতা আলভীর এবারে পর্দা উঠল অমর একুশে বইমেলার অনুমোদনহীন গ্যাস পাম্পে আগুন, তদন্ত কমিটি গঠন ১০ হাজার পুলিশ নিয়োগ দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই : তারেক রহমান রাষ্ট্রীয় অতিথি ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ ব্যাংক বন্ধ কলকারখানা চালুতে সহযোগিতা করবে: গভর্নর সাতক্ষীরা গরুবোঝাই ইঞ্জিনভ্যান খাদে পড়ে নিহত ২ দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণ, আহত ১০ বকেয়া নাইট বিল ও বাৎসরিক ছুটির টাকার দাবিতে বিক্ষোভ, পুলিশ মোতায়েন মাদারীপুরে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু
বরিশালে জাতীয় নিরাপদ সড়ক দিবসের কর্মসূচির আয়োজন

বরিশালে জাতীয় নিরাপদ সড়ক দিবসের কর্মসূচির আয়োজন

অনুসন্ধান ২৪ >> “আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি” এই স্লোগান নিয়ে বরিশালে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভা, র‌্যালি এবং রোড শো অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে এবং বিকালে জেলা প্রশাসন ও বিআরটিএ যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে। সকাল ১১টায় বরিশাল সার্কিট হাউজে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। এছাড়া সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহ মো. রফিকুল ইসলাম।

দিবসটি উপলক্ষে সার্কিট হাউজ চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সার্কিট হাউজ সম্মেলন কক্ষে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিশেষ অতিথি ছিলেন- বরিশাল জেলার পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম বিপিএম, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাসুদ মাহমুদ সুমন, বিআরটিএ বরিশাল সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিঃ) এন ডি শাহ্ আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. তালুকদার মোহাম্মদ ইউনুস, বীর মুক্তিযোদ্ধা কে এস এ মহিউদ্দিন মানিক-বীর প্রতীকসহ বাস মালিক-শ্রমিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় অতিথিবৃন্দ জাতীয় নিরাপদ সড়ক দিবসের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। পাশাপাশি নিরাপদ সড়ক বাস্তবায়নে সড়ক আইন মেনে চলার আহ্বান জানান অতিথিবৃন্দ। এছাড়া বিআরটিএ’র আয়োজনে বিকেল সাড়ে ৩ টায় নগরীর নথুল্লাবাদ বাস র্টামিনালে এবং বিকাল সাড়ে ৪টায় রূপাতলী বাসস্ট্যান্ড এলাকায় রোড শো অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯