মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
অনলাইন ডেক্স : টানা মার্কিন অবরোধ ও তেল রফতানিতে বাধা সৃষ্টির পরও ইরানের অর্থনীতি আগামী বছর মন্দা অতিক্রান্ত করবে বলে বিশ^ব্যাংক বলছে। এ বছর ইরানের অর্থনৈতিক প্রবৃদ্ধি নেতিবাচক হলেও আগামী বছর তা ঘুরে দাঁড়াবে। কারণ মার্কিন অবরোধ ও নিষেধাজ্ঞা সত্বেও ইরান প্রতিদিন ৫ লাখ ব্যারেল তেল রফতানি করতে সমর্থ হয়েছে। এরফলে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি আগামী বছর দাঁড়াবে শূন্য দশমিক ১ শতাংশে। ২০২১ সাল নাগাদ ইরানের অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে ১ শতাংশ। দেশটির মুদ্রাস্ফীতি ২০ শতাংশের নিচে থাকবে বলে বলছে বিশ^ব্যাংক। একই সঙ্গে ইরানের তেল নির্ভরতা থেকে সরে যেয়ে অন্যান্য পণ্য রফতানির সক্ষমতা বৃদ্ধি ইতিবাচক বলে বলা হয়েছে বিশ^ব্যাংকের পূর্বাভাসে।