সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির নারায়ণগঞ্জ ভূমি বারান্দায় প্রতিমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে সহপাঠীর বিরুদ্ধে ছাত্রীদের বিক্ষোভ, তদন্ত কমিটি আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর সারাদেশে স্বর্ণের দামে বড় পতন আবারও হামলা সৌদির আরামকো তেল শোধনাগারে কুষ্টিয়া ইবি শিক্ষিকাকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা
কাউনিয়া বাল্যবিবাহকে না বলায় সন্ত্রাসীদের হাতে অধ্যক্ষ লাঞ্চিত

কাউনিয়া বাল্যবিবাহকে না বলায় সন্ত্রাসীদের হাতে অধ্যক্ষ লাঞ্চিত

 আনোয়ার হোসেন::

বরিশাল নগরীর কাউনিয়ায় বাল্যবিবাহ না পরানোর কারনে সন্ত্রাসী কতৃক মাদরাসার অধ্যক্ষ, মসজিদের ইমাম এবং কাজী ও তার সহোযগীর উপর হামলার ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার নগরীর কাউনিয়া প্রতিদিনের ন্যায় রাতে কাজী অফিসে দায়িত্ব পালন করেন বাঘিয়া আল আমিন কামিল মাদরাসার অধ্যক্ষ এরশাদুল উলুম জামে মসজিদের ইমাম ও কাজী মাওলানা মো: আব্দুর রব। রাত ৯টার দিক হঠাৎ কাজী অফিসে প্রবেশ করেন কাউনিয়া এলাকার মৃত মো: শাজাহান এর পূত্র ও সাবেক ১নং ওয়ার্ডের কাউন্সিলর মামুনের সহযোগী মীর শাহীন ও তার আপন চাচাতো ভাই হাবিব ও শাহীনসহ ৫/৭ জন কাজীকে একটি অপ্রাপ্ত মেয়ের বিবাহের পরানোর জন্য বলিলে মাওলানা মো: আব্দুর রব তার প্রস্তাবে রাজি না হওয়ায় শাহীন তাকে লাঞ্চিত করে। এর প্রতিবাদ করতে যায় কাজীর সহযোগী মাওলানা আবুল কালাম। পরে তার উপরেও হামলা চালায় শাহিন ও তার চাচাতো ভাই হাবিবসহ ৫/৭ জন সন্ত্রাসী বাহিনী।এলাকাবাসীরা সন্ত্রাসীদের বিচারের দাবী জানিয়েছেন। এলাকাবাসীর দাবী অতি দ্রুত যেন শাহীন ও তার চাচাতো ভাই এবং সন্ত্রাসীদের ব্যাপারে প্রশাসন ব্যাবস্থা নেয়। ভুক্তভোগী কাজীসহ অাহতরা বরিশাল কাউনিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯