বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
টানা ১০ দিনের ছুটি ঈদুল ফিতরে ফ্যামিলি কার্ড পেতে করনিও কী ! ২০২৫ ঘোষনা বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন ৯ জন প্রতিমন্ত্রী ইশরাকে মেয়র পদে নির্বাচনের ঘোষণা চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক সরকারি সেবা প্রকৃত কৃষকদের শনাক্ত করে পৌঁছে দেওয়ার তাগিদ প্রধানমন্ত্রীর পুলিশ বাহিনীতে ২ হাজার ৭০১ জন কনস্টেবল নিয়োগ: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী ১২ মার্চ সংসদের প্রথম অধিবেশন জনগণের আস্থা অর্জনই বর্তমান সরকারের লক্ষ্য: দুলু এমপি নির্দিষ্ট সময়ে অফিসে উপস্থিত থাকার তাগিদ প্রধানমন্ত্রীর সংরক্ষিত নারী আসনের ভোট ঈদের পরে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ শেখ হাসিনাসহ পলাতক ছয়জনকে আত্মসমর্পণে রদবদল সেনাবাহিনীর শীর্ষ কয়েকটি পদে কুষ্টিয়ায় তিনটি দোকানে অগ্নিকান্ড ২০ হাজার কিলোমিটার খাল খনন করবে সরকার : তথ্যমন্ত্রী
২০ হাজার কিলোমিটার খাল খনন করবে সরকার : তথ্যমন্ত্রী

২০ হাজার কিলোমিটার খাল খনন করবে সরকার : তথ্যমন্ত্রী

২০ হাজার কিলোমিটার খাল খনন করবে সরকার : তথ্যমন্ত্রী
২০ হাজার কিলোমিটার খাল খনন করবে সরকার : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, সরকার সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা হাতে নিয়েছে। শিগগিরই এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।

আজ (রোববার) বেলা ১১টায় কপালতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধনকালে জহির উদ্দিন স্বপন এসব কথা বলেন। খালটি বরিশালের গৌরনদী উপজেলার কাঁদাপাশা এলাকায় অবস্থিত।

তিনি আরও বলেন, এরই অংশ হিসেবে বরিশালে খাল পুনঃখনন কার্যক্রম শুরু হল।

মন্ত্রী বলেন, বরিশাল, ভোলা, ঝালকাঠি ও পিরোজপুর জেলা সেচ উন্নয়ন প্রকল্পের আওতায় এ পুনঃখনন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এর মাধ্যমে পানি ব্যবস্থাপনা উন্নত হবে এবং কৃষি উৎপাদন বাড়বে।

তথ্যমন্ত্রী আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচির মাধ্যমে একসময় খাদ্য উৎপাদনের সুফল পেয়েছে দেশের মানুষ। পরবর্তীতে খালগুলো মরে যাওয়ায় কৃষি উৎপাদন ব্যাহত হয়েছে।

তিনি বলেন, শহীদ জিয়ার খাল খননের ধারাবাহিকতা বজায় রাখতে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন করে খাল খনন কর্মসূচি শুরু করা হয়েছে। এর মাধ্যমে জোয়ার-ভাটার পানি সরাসরি কৃষকের জমিতে পৌঁছে যাবে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, খাল পুনরুদ্ধারের পাশাপাশি সরকারের বনায়ন কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ অভিযানও শুরু হয়েছে। আগামীতে এ কার্যক্রম আরও জোরদার করা হবে।

গণতান্ত্রিক শাসনব্যবস্থার বিষয়ে সরকারের অঙ্গীকার তুলে ধরে স্বপন বলেন, ‘আমরা দলীয় সরকার বা দলীয় রাষ্ট্র গড়তে চাই না, জনগণের সরকার গড়তে চাই।’

তিনি বলেন, ‘পরবর্তীতে নির্বাচিত হলে আমরা দায়িত্বে থাকব, না হলে সরে দাঁড়াব। তবে নির্বাচনী ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হবে।’

জহির উদ্দিন স্বপন বলেন, জনগণের সেবায় কার্যকরভাবে কাজ করতে বেসামরিক প্রশাসন ও পুলিশ বাহিনীর জন্য উপযোগী পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন।উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ছাড়াও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯