বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
কুষ্টিয়ায় সিএনজি চালিত অটোরিকশা ও গ্যাসবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুর ২.৩০ মিনিটে কুষ্টিয়া বাইপাস সড়কে এই ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ। তিনি জানান, নিহতদের মধ্যে তিনজন নারী রয়েছেন।
নিহতদের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে হাসপাতালে নেয়া হচ্ছে।