বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি গাড়িতে চড়বেন না প্রধানমন্ত্রী চাঁদা চাইলে খুঁটির সঙ্গে বেঁধে রাখবেন’ সেহরি-ইফতার-তারাবিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রথম সংসদে গিয়েই তিন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে সারাদেশে সিন্ডিকেট ভাঙার পরিকল্পনা সাজানো হয়েছে : বিমান প্রতিমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদ বিএনপি জোট ৩৫ ও জামায়াত পাচ্ছে ১৩ সংরক্ষিত নারী আসন বিএনপির ২ নেতাকে বহিষ্কার গাইবান্ধা মাদক নিরাময় কেন্দ্রের আড়ালে ‘টর্চার সেল’ ব্রাহ্মণবাড়িয়ার গুলিতে হত্যা মামলার সাক্ষী এবার বলি ২৫জন মন্ত্রী শপথ নিলেন নতুন সরকারের যাত্রা শুরু ইরানের ভয়ংকর ফাঁদে ইসরায়েল-যুক্তরাষ্ট্র? শরীয়তপুরে দুই পরিবারের সংঘর্ষ, নারীসহ আহত ৭ ভোটকেন্দ্রে মোবাইল ব্যবহার করা যাবে, গোপন কক্ষে ছবি নয়: ইসি আগামীকাল থেকে ৮২ ঘণ্টা নিজ এলাকার বাইরে অবস্থানে নিষেধাজ্ঞা
প্রথম সংসদে গিয়েই তিন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে

প্রথম সংসদে গিয়েই তিন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে

প্রথম সংসদে গিয়েই তিন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে
প্রথম সংসদে গিয়েই তিন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে

প্রথমবারের মতো বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসন থেকে নির্বাচিত হয়ে জাতীয় সংসদে গেছেন ড. শেখ ফরিদুল ইসলাম। সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের পর পেয়েছেন তিনটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব। এগুলো হলো– আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

 

এই সংবাদ ছড়িয়ে পড়লে উপকূলীয় জনপদ মোংলা-রামপালসহ পুরো বাগেরহাট জেলায় আলোচনা শুরু হয়েছে। দলীয় নেতাকর্মীর পাশাপাশি সাধারণ মানুষ সামাজিক মাধ্যমে তাঁকে অভিনন্দনের জোয়ার বইয়ে দিয়েছেন। তাদের প্রত্যাশা–দায়িত্ব পালনের মাধ্যমে ড. শেখ ফরিদুল ইসলাম উপকূলীয় অঞ্চলের পরিবেশ সুরক্ষা, আইনের শাসন ও ধর্মীয় সম্প্রীতি প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখবেন।

 

মোংলা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক বলেন, ‘মোংলা-রামপালবাসী বিপুল ভোটে শেখ ফরিদুল ইসলামকে নির্বাচিত করে আমাদের নেতা তারেক রহমানের প্রতি আস্থা প্রকাশ করেছেন। নেতাও যথাযথ মূল্যায়নের মাধ্যমে তাঁকে তিনটি মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন।’

 

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হোসেন পনি বলেন, ‘আমরা ধারণা করেছিলাম তিনি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন। তবে একসঙ্গে তিনটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া আমাদের প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে।’

আরো পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯