বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
টানা ১০ দিনের ছুটি ঈদুল ফিতরে ফ্যামিলি কার্ড পেতে করনিও কী ! ২০২৫ ঘোষনা বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন ৯ জন প্রতিমন্ত্রী ইশরাকে মেয়র পদে নির্বাচনের ঘোষণা চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক সরকারি সেবা প্রকৃত কৃষকদের শনাক্ত করে পৌঁছে দেওয়ার তাগিদ প্রধানমন্ত্রীর পুলিশ বাহিনীতে ২ হাজার ৭০১ জন কনস্টেবল নিয়োগ: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী ১২ মার্চ সংসদের প্রথম অধিবেশন জনগণের আস্থা অর্জনই বর্তমান সরকারের লক্ষ্য: দুলু এমপি নির্দিষ্ট সময়ে অফিসে উপস্থিত থাকার তাগিদ প্রধানমন্ত্রীর সংরক্ষিত নারী আসনের ভোট ঈদের পরে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ শেখ হাসিনাসহ পলাতক ছয়জনকে আত্মসমর্পণে রদবদল সেনাবাহিনীর শীর্ষ কয়েকটি পদে কুষ্টিয়ায় তিনটি দোকানে অগ্নিকান্ড ২০ হাজার কিলোমিটার খাল খনন করবে সরকার : তথ্যমন্ত্রী
টঙ্গীতে অগ্নিকাণ্ডে ৬ গুদাম পুড়ে ছাই

টঙ্গীতে অগ্নিকাণ্ডে ৬ গুদাম পুড়ে ছাই

টঙ্গীতে অগ্নিকাণ্ডে ৬ গুদাম পুড়ে ছাই
টঙ্গীতে অগ্নিকাণ্ডে ৬ গুদাম পুড়ে ছাই

অনুসন্ধান২৪>>গাজীপুরের টঙ্গীতে অগ্নিকাণ্ডে ৬টি পাটের ও প্লাস্টিকের বস্তার গুদাম পুড়ে গেছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) ভোর ৬টার দিকে স্থানীয় বউ বাজার এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোর ৬টার দিকে হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তেই আগুন চারপাশের গুদামে ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিস সদস্যরা খবর পেয়ে প্রায় এক ঘণ্টা ধরে চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণ আনে। ততক্ষণে গুদামে রক্ষিত পাটের বস্তা ও প্লাস্টিকের বস্তাসহ যাবতীয় মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

টঙ্গী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার শাহিন আলম  বলেন, টঙ্গীর বউবাজার এলাকায় চটের ও প্লাস্টিকের বস্তার গুদামে অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টা চেষ্টা করে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। আগুনে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।

আরো পড়ুন

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯