বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
টানা ১০ দিনের ছুটি ঈদুল ফিতরে ফ্যামিলি কার্ড পেতে করনিও কী ! ২০২৫ ঘোষনা বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন ৯ জন প্রতিমন্ত্রী ইশরাকে মেয়র পদে নির্বাচনের ঘোষণা চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক সরকারি সেবা প্রকৃত কৃষকদের শনাক্ত করে পৌঁছে দেওয়ার তাগিদ প্রধানমন্ত্রীর পুলিশ বাহিনীতে ২ হাজার ৭০১ জন কনস্টেবল নিয়োগ: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী ১২ মার্চ সংসদের প্রথম অধিবেশন জনগণের আস্থা অর্জনই বর্তমান সরকারের লক্ষ্য: দুলু এমপি নির্দিষ্ট সময়ে অফিসে উপস্থিত থাকার তাগিদ প্রধানমন্ত্রীর সংরক্ষিত নারী আসনের ভোট ঈদের পরে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ শেখ হাসিনাসহ পলাতক ছয়জনকে আত্মসমর্পণে রদবদল সেনাবাহিনীর শীর্ষ কয়েকটি পদে কুষ্টিয়ায় তিনটি দোকানে অগ্নিকান্ড ২০ হাজার কিলোমিটার খাল খনন করবে সরকার : তথ্যমন্ত্রী
কুমিল্লা ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩, আহত ৫

কুমিল্লা ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩, আহত ৫

কুমিল্লা ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩, আহত ৫
কুমিল্লা ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩, আহত ৫

অনুসন্ধান ২৪>>কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রাক-সিএনজি ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে এক নারীসহ তিনজন নিহত ও পাঁচজন আহত হয়েছে।

আহতরা হলেন নাঙ্গলকোট উপজেলার মহিশ্বর গ্রামের আবুল বাশারের ছেলে আবু তৈয়ব (২৬), একই উপজেলার বাঙ্গড্ডার জাহাঙ্গীর হোসেনের ছেলে আব্দুর রহিম (২৭), আলী হোসেনের ছেলে অটোচালক মাহবুবুল হক ও আবুল কালামের স্ত্রী আনোয়ারা বেগম (৪২)। স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার লাকসাম-চৌদ্দগ্রাম আঞ্চলিক সড়কের ফেলনা কাজীবাড়ি ইউটার্নে ঘটনাটি ঘটে। এ তথ্যটি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হিলাল উদ্দিন আহাম্মেদ।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয়রা জানায়, সোমবার সন্ধ্যায় লাকসাম থেকে চৌদ্দগ্রামমুখী একটি ট্রাকের সঙ্গে লাকসাম-চৌদ্দগ্রাম আঞ্চলিক সড়কের ফেলনা কাজীবাড়ির সামনে ইউটার্নে চৌদ্দগ্রাম থেকে নাঙ্গলকোটগামী একটি সিএনজি ও একটি অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ হয়। পরে সিএনজিটি দুমড়েমুচড়ে ট্রাকের নিচে চলে যায়। খবর পেয়ে স্থানীয়রা এবং ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। ঘটনাস্থলেই দুজন পুরুষ ও একজন নারী নিহত হন।

নিহতরা সবাই সিএনজির যাত্রী। এ সময় আরো পাঁচজন আহত হয়।

এদের মধ্যে আব্দুর রহিম, আনোয়ারা বেগম, আবু তৈয়বসহ অজ্ঞাতপরিচয় আরো একজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

অটোরিকশাচালক মাহবুবুল হক বলেন, লাকসাম থেকে চৌদ্দগ্রামমুখী একটি ট্রাক বেপরোয়া গতিতে এসে চৌদ্দগ্রাম থেকে নাঙ্গলকোটগামী সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় এই সময় আমি নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজির পেছনে ধাক্কা দেই। এতে ত্রিমুখী সংঘর্ষ হয়।

চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিলাল উদ্দিন আহাম্মদ বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিস যায়। ট্রাক, সিএনজি ও অটোর ত্রিমুখী সংঘর্ষে এখন পর্যন্ত ৩ জন মারা গেছেন। মৃত ব্যক্তিদের পরিচয় জানার চেষ্টা চলছে। ট্রাকের ভেতরে সিএনজি ঢুকে যাওয়ায় নিহতের সংখ্যা বাড়তে পারে।’

আরো পড়ুন

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯