শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
তিন চ্যালেঞ্জের মুখে তারেক রহমান পরীক্ষা-মূল্যায়ন পদ্ধতিতে বড় সংস্কার আসছে ধর্ষণ মামলায় হিরো আলম গ্রেপ্তার আজ ফ্যামিলি কার্ড নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক  ঈদের আগেই ফ্যামিলি কার্ড দেওয়া শুরু হবে রোজায় মুরগির দাম বাড়ল কেজিতে ২০ থেকে ১০০ টাকা ২৬ ফেব্রুয়ারি ওসমান হাদি হত্যা সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল যেসব কর্মসূচি শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসে থাকছে ফেব্রুয়ারির ১৮ দিনে রেমিট্যান্স ছাড়াল দুই বিলিয়ন ডলার তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ট্রাম্পের চিঠি সরকারি গাড়িতে চড়বেন না প্রধানমন্ত্রী চাঁদা চাইলে খুঁটির সঙ্গে বেঁধে রাখবেন’ সেহরি-ইফতার-তারাবিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রথম সংসদে গিয়েই তিন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে সারাদেশে সিন্ডিকেট ভাঙার পরিকল্পনা সাজানো হয়েছে : বিমান প্রতিমন্ত্রী
দেখতে মোদির মতো, বিক্রি করছেন পানিপুরি,

দেখতে মোদির মতো, বিক্রি করছেন পানিপুরি,

দেখতে মোদির মতো, বিক্রি করছেন পানিপুরি,
দেখতে মোদির মতো, বিক্রি করছেন পানিপুরি,

অনুসন্ধান২৪>> পাঞ্জাবির ওপর কোটি পরা সৌম্যদর্শনের এক ব্যক্তি। চোখে চশমা, মাথায় শুভ্র চুল, মুখেও সাদা দাড়িগোঁফ। একের পর এক পানিপুরি বানাচ্ছেন। তুলে দিচ্ছেন ক্রেতাদের হাতে।

মজার বিষয় হলো, অনিলের কাছে পানিপুরি খেতে গেলে যে কেউ ক্ষণিকের জন্য হলেও থমকে যেতে বাধ্য। কেননা, অনিল দেখতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মতো। বিশেষ করে তাঁকে পাশ থেকে দেখলে মোদি বলে যে কারও মনে হতে পারে।

বলছি ভারতের গুজরাটের অনিল ভাই থাক্করের কথা। গুজরাটের আনন্দ এলাকায় তাঁর পানিপুরি বিক্রির দোকান রয়েছে। নাম ‘তুলসী পানিপুরি সেন্টার’।

শুধু পোশাকে নয়, মুখ, চুলের ধরন, সাদা দাড়িগোঁফ—সবকিছুতে মোদির সঙ্গে দারুণ মিল অনিলের। বয়সটাও কাছাকাছি। মোদির বয়স এখন ৭৩ বছর। অনিলের ৭১। তিনিও মোদির মতো গুজরাটেরই মানুষ।

অনিলের পানিপুরি বানানো ও বিক্রির ভিডিও অনলাইনে ভাইরাল হয়েছে। ভারতজুড়ে এখন লোকসভা নির্বাচনের মৌসুম চলছে। এমন সময়ে গুজরাটে মোদির মতো দেখতে অনিলের সেই ভিডিও নিয়ে নেটিজেনদের মধ্যে চর্চা চলছে।

মূলত অনিলের দাদা পানিপুরির ব্যবসা শুরু করেছিলেন। ১৮ বছর বয়স থেকে অনিল পানিপুরি বিক্রি শুরু করেন।

অনিল নিজ হাতে দোকান সামলান। তিনি বলেন, চেহারা ও পোশাক মোদির মতো হওয়ায় ক্রেতারা অবাক হন। অনেকে তাঁর সঙ্গে সেলফি তোলেন।

অনিল আরও বলেন, মোদির মতো দেখতে হওয়ায় স্থানীয় লোকজন ও পর্যটকদের কাছে তিনি বেশ শ্রদ্ধা ও ভালোবাসা পান।

মোদির মূল্যবোধ বেশ পছন্দ অনিলের। তিনি অনুপ্রাণিতও। বিশেষ করে পরিষ্কার-পরিচ্ছন্নতা নিয়ে মোদি যে প্রচার চালাচ্ছেন, তা তিনি সমর্থন করেন, মানেন। অনিল বলেন, মোদির কথা মেনে তিনি তাঁর দোকান সব সময় পরিচ্ছন্ন রাখেন।

শুধু অনিল একাই নন, মোদির মতো দেখতে আরেকজন আছেন মুম্বাইয়ে। নাম বিকাশ মহন্ত। চলতি বছরের শুরুতে তাঁর একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছিল।

আরও পড়ুন 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯