শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
তিন চ্যালেঞ্জের মুখে তারেক রহমান পরীক্ষা-মূল্যায়ন পদ্ধতিতে বড় সংস্কার আসছে ধর্ষণ মামলায় হিরো আলম গ্রেপ্তার আজ ফ্যামিলি কার্ড নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক  ঈদের আগেই ফ্যামিলি কার্ড দেওয়া শুরু হবে রোজায় মুরগির দাম বাড়ল কেজিতে ২০ থেকে ১০০ টাকা ২৬ ফেব্রুয়ারি ওসমান হাদি হত্যা সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল যেসব কর্মসূচি শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসে থাকছে ফেব্রুয়ারির ১৮ দিনে রেমিট্যান্স ছাড়াল দুই বিলিয়ন ডলার তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ট্রাম্পের চিঠি সরকারি গাড়িতে চড়বেন না প্রধানমন্ত্রী চাঁদা চাইলে খুঁটির সঙ্গে বেঁধে রাখবেন’ সেহরি-ইফতার-তারাবিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রথম সংসদে গিয়েই তিন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে সারাদেশে সিন্ডিকেট ভাঙার পরিকল্পনা সাজানো হয়েছে : বিমান প্রতিমন্ত্রী
হিজলায় স্ত্রীর পরকীয়ার বিচার না পেয়ে স্বামীর আত্মহত্যা

হিজলায় স্ত্রীর পরকীয়ার বিচার না পেয়ে স্বামীর আত্মহত্যা

হিজলা প্রতিনিধিঃ বরিশালের হিজলা উপজেলায় স্ত্রীর পরকীয়ার বিচার না পেয়ে জয়দেব মন্ডল আত্মহত্যা করেছেন। ১১ ই ডিসেম্বর ফজরের সময় বাড়ির পার্শ্বের বাগানের আম গাছের সাথে গলার ফাস দিয়ে এ আত্মহত্যা করে। এ সংবাদ পেয়ে হিজলা থানার পুলিশ ঘটনাস্থান থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করে।

জানাযায় উপজেলার বরজালিয়া ইউনিয়নের পুরাতন হিজলা বন্দর বাজারের সাথে বসবাস করে দুই সন্তানের জনক জয়দেব মন্ডল ও তার স্ত্রী ।জয়দেব মন্ডলের স্ত্রী মনিকা রানী রুপসী হওয়ায় নজর পড়ে পার্শ্ববতি বাড়ির অমল কুলুর ছেলে র্স্বন ব্যবসায়ী অনিকের। তাই গত ১ বছর পূর্বে মনিকা রানীকে প্রেমের ফাদে ফেলে পালিয়ে যায় অনিক।কিছুদিন পর ফিরে এসে জয়দেবের স্ত্রীকে ফেরত দেয়।জয়দেব স্থানীয়দের চাপে বাধ্য হয়ে স্ত্রীকে মেনে নেয়।

গত ১ সপ্তাহ আগের জয়দেবের স্ত্রী মনিকা রানী পূজার জন্য ফুল তুলতে অনিকের বাড়িতে যায়।তখন অনিক তার বাবা অমল সহ কয়েকজন মিলে মনিকা রানীকে মারপিট করে।এ ঘটনায় মারধরের শিকার মনিকা রানী ও জয়দেব মন্ডল স্থানীয় নেতাদের শরপান্ন হয়।তারা অর্থের বিনিময়ে চুপ হয়ে যায়। পরে থানায় অভিযোগ করে বিচার আশায় থাকেন।

এ ঘটনায় অভিমান করে আত্মহত্যা করেছে বলে মনে করেন স্থানীয়রা । সরোজমিনে গিয়ে দেখা যায় মনিকা রানীর পরকীয়া প্রেমিক অনিকের পরিবাবের সবাই আত্মগোপনে রয়েছে। হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জুবাইর ঘটনার সত্যতা স্কীকার করে বলেন এ ঘটনায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল সেবাচিম প্রেরণ করা হয়েছে।পরবর্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯