শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
তিন চ্যালেঞ্জের মুখে তারেক রহমান পরীক্ষা-মূল্যায়ন পদ্ধতিতে বড় সংস্কার আসছে ধর্ষণ মামলায় হিরো আলম গ্রেপ্তার আজ ফ্যামিলি কার্ড নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক  ঈদের আগেই ফ্যামিলি কার্ড দেওয়া শুরু হবে রোজায় মুরগির দাম বাড়ল কেজিতে ২০ থেকে ১০০ টাকা ২৬ ফেব্রুয়ারি ওসমান হাদি হত্যা সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল যেসব কর্মসূচি শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসে থাকছে ফেব্রুয়ারির ১৮ দিনে রেমিট্যান্স ছাড়াল দুই বিলিয়ন ডলার তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ট্রাম্পের চিঠি সরকারি গাড়িতে চড়বেন না প্রধানমন্ত্রী চাঁদা চাইলে খুঁটির সঙ্গে বেঁধে রাখবেন’ সেহরি-ইফতার-তারাবিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রথম সংসদে গিয়েই তিন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে সারাদেশে সিন্ডিকেট ভাঙার পরিকল্পনা সাজানো হয়েছে : বিমান প্রতিমন্ত্রী
বিএনপি কার্যালয় থেকে উধাও ইসির চিঠি!

বিএনপি কার্যালয় থেকে উধাও ইসির চিঠি!

অনুসন্ধান ডেস্ক:: দ্বাদশ জাতীয় নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে শেষবারের মতো সংলাপে বসতে বৈঠক আহ্বান করে নির্বাচন কমিশন (ইসি)। আর সেই আমন্ত্রণ বার্তা পৌঁছানো হয় নিবন্ধিত বিভিন্ন রাজনৈতিক দলগুলোর কাছে। বিএনপি ছাড়া বাকি দলগুলো চিঠি পেয়ে উত্তরে তাদের অবস্থানও জানিয়েছে।

সংলাপের আমন্ত্রণ বার্তা নিয়ে বিএনপি কার্যালয়ে ২ নভেম্বর যান নির্বাচন কমিশনের একজন বার্তাবাহক; যার নাম মো. মহসিন। বিএনপি কার্যালয় তালাবদ্ধ থাকায় গেইটের ভেতরে চিঠি রেখে চলে যান ইসির ওই বার্তা বাহক। এরপর থেকে প্রতিদিনই বিএনপির তালাবদ্ধ কার্যালয়ের ভেতরে থাকা চেয়ারে ওই চিঠি পড়ে থাকতে দেখা যেত। তবে আজ মঙ্গলবার (২১ নভেম্বর) আর সেই চিঠির দেখা মেলেনি। চেয়ারটি ফাঁকাই পড়ে আছে।

পুলিশি পাহাড়ায় থাকা বিএনপি কার্যালয়ের ভেতর থেকে চিঠি কোথায় গেল এমন প্রশ্নে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন মিয়া বলেন, কী করে বলব? আমরা বিএনপি অফিসে কখনো ঢুকিও না; আমরা বেরও হই না। বিএনপির কার্যালয়ে তালা তারাই মেরেছে, আমরা জানি না। আর রক্ষণাবেক্ষণও তারাই করে।

পুলিশ বিএনপির কার্যালয়ে ডিউটি করে না, পাশের রাস্তায় করে। আর এটা রেগুলার ডিউটি। তাই কার্যালয়ের ভেতরে কী হয়েছে সেটা আমরা বলতে পারবো না। তবে নির্বাচন কমিশনের পাঠানো চিঠি তারা পাননি এবং কারা নিয়েছেন তা বিএনপি জানে না বলে দলটির পক্ষ থেকে নিশ্চিত করেছেন সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু।

তিনি বলেন, ‘নির্বাচন কমিশন জানে না বিএনপির মতো রাজনৈতিক দলকে কীভাবে চিঠি দিতে হয়। আমরা তো কার্যালয়ে যেতেই পারি না আর সেই চিঠি কীভাবে আনবো। এগুলো পুলিশ, নির্বাচন কমিশন ও প্রশাসন জানে। সবকিছুই শেখ হাসিনার আজ্ঞাবহ হয়ে তারা করছে। চিঠি আনা তো পরের বিষয় একটা পাগল গেলেও তাকে ধরে নিয়ে যাচ্ছে পুলিশ।’

২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে পুলিশ বিএনপির সংঘর্ষের পর থেকেই তালাবদ্ধ হয়ে থাকে নয়াপল্টনের বিএনপির কার্যালয়। সেই সঙ্গে থাকে পুলিশের কড়া অবস্থান। তাদের সামনে থেকে কীভাবে সরে গেল নির্বাচন কমিশনের দেওয়া চিঠি এমন প্রশ্ন বিএনপি নেতাকর্মীদের।

নাম প্রকাশ না করার শর্তে বিএনপির এক কেন্দ্রীয় নেতা বলেন, ‘গণমাধ্যমের সংবাদ থেকে আমরা জেনেছি কিন্তু চিঠি সরে গেল কীভাবে? কার্যালয়ের সামনে তো সিসিটিভি ফুটেজ আছে সেগুলো দেখা হোক। চুন থেকে পান খসলেই তো ক্যামেরা দেখায় এখন চোখে পুলিশ ক্যামেরা দেখে না?’

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯