শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
তিন চ্যালেঞ্জের মুখে তারেক রহমান পরীক্ষা-মূল্যায়ন পদ্ধতিতে বড় সংস্কার আসছে ধর্ষণ মামলায় হিরো আলম গ্রেপ্তার আজ ফ্যামিলি কার্ড নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক  ঈদের আগেই ফ্যামিলি কার্ড দেওয়া শুরু হবে রোজায় মুরগির দাম বাড়ল কেজিতে ২০ থেকে ১০০ টাকা ২৬ ফেব্রুয়ারি ওসমান হাদি হত্যা সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল যেসব কর্মসূচি শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসে থাকছে ফেব্রুয়ারির ১৮ দিনে রেমিট্যান্স ছাড়াল দুই বিলিয়ন ডলার তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ট্রাম্পের চিঠি সরকারি গাড়িতে চড়বেন না প্রধানমন্ত্রী চাঁদা চাইলে খুঁটির সঙ্গে বেঁধে রাখবেন’ সেহরি-ইফতার-তারাবিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রথম সংসদে গিয়েই তিন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে সারাদেশে সিন্ডিকেট ভাঙার পরিকল্পনা সাজানো হয়েছে : বিমান প্রতিমন্ত্রী
স্বেচ্ছাসেবকলীগ নেতার গায়ে পুলিশের জ্যাকেট, এসআই প্রত্যাহার

স্বেচ্ছাসেবকলীগ নেতার গায়ে পুলিশের জ্যাকেট, এসআই প্রত্যাহার

অনুসন্ধান ডেস্ক:: স্বেচ্ছাসেবক লীগ নেতার পুলিশের বুলেটপ্রুফ জ্যাকেট পরা একটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর বগুড়ার ধুনট থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার (০৭ নভেম্বর) দুপুরে ওই এসআইকে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম।

সোমবার রাতে তাকে ধুনট থানা থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। ছবির পোস্টদাতা সাজেদুল ইসলাম ধুনট উপজেলার নীমগাছী ইউনিয়নের নানজার পাড়া গ্রামের বাসিন্দা। তিনি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। এর আগে ৩১ অক্টোবর বুলেটপ্রুফ জ্যাকেট পরে স্বেচ্ছাসেবক লীগ নেতা সাজেদুল ইসলাম সাগর সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি পোস্ট করেন। ওই ঘটনায় ব্যাপক সমালোচনা শুরু হলে পরদিন তাকে আটক করে ধুনট থানা পুলিশ। ওই বুলেটপ্রুফ জ্যাকেটটি ছিল উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলামের।

পুলিশ বলছে, ৩১ অক্টোবর দুপুরের দিকে এসআই শহিদুল পুলিশের কয়েকজন সদস্য নিয়ে অবরোধের সময় উপজেলার সোনাহাটা বাজার এলাকায় দায়িত্ব পালন করছিলেন। এ সময় বুলেটপ্রুফ জ্যাকেটটি খুলে সোনাহাটা বিট পুলিশিং কার্যালয়ে টেবিলে রাখেন। সেখানে স্বেচ্ছাসেবক লীগ নেতা সাজেদুল ইসলামও ছিলেন। সাজেদুল সবার সবার বেখেয়ালে জ্যাকেটটি পরে একটি ছবি তোলেন। পরে তিনি সেই ছবি ফেসবুকে পোস্ট করেন। মুহূর্তের মধ্যেই ছবিটি ছড়িয়ে পড়ে। নানা ধরনের নেতিবাচক মন্তব্যও লেখেন ফেসবুক ব্যবহারকারীরা। পরে সাজেদুল ওই পোস্ট মুছে ফেলেন।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, দায়িত্বে অবহেলার জন্য এসআই শহিদুলকে ওই দিনই প্রত্যাহার করা হয়েছিল। তবে গতকাল সোমবার (০৬ নভেম্বর) তাকে সম্পূর্ণভাবে ছাড়পত্র দিয়ে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়। তিনি বলেন, সাজেদুল তার ভুল স্বীকার করায় তার বিরুদ্ধে অন্য কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এছাড়া ওই জ্যাকেট পরে তিনি বিট পুলিশের কার্যালয়ের বাইরেও যাননি। এ জন্য এমন কাজ আর করবে না মর্মে তার বাবার জিম্মায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯