শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
তিন চ্যালেঞ্জের মুখে তারেক রহমান পরীক্ষা-মূল্যায়ন পদ্ধতিতে বড় সংস্কার আসছে ধর্ষণ মামলায় হিরো আলম গ্রেপ্তার আজ ফ্যামিলি কার্ড নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক  ঈদের আগেই ফ্যামিলি কার্ড দেওয়া শুরু হবে রোজায় মুরগির দাম বাড়ল কেজিতে ২০ থেকে ১০০ টাকা ২৬ ফেব্রুয়ারি ওসমান হাদি হত্যা সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল যেসব কর্মসূচি শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসে থাকছে ফেব্রুয়ারির ১৮ দিনে রেমিট্যান্স ছাড়াল দুই বিলিয়ন ডলার তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ট্রাম্পের চিঠি সরকারি গাড়িতে চড়বেন না প্রধানমন্ত্রী চাঁদা চাইলে খুঁটির সঙ্গে বেঁধে রাখবেন’ সেহরি-ইফতার-তারাবিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রথম সংসদে গিয়েই তিন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে সারাদেশে সিন্ডিকেট ভাঙার পরিকল্পনা সাজানো হয়েছে : বিমান প্রতিমন্ত্রী
ভোলার গ্যাস বরিশাল বিভাগে সরবরাহের দাবি

ভোলার গ্যাস বরিশাল বিভাগে সরবরাহের দাবি

অনুসন্ধান ডেস্ক: দক্ষিণাঞ্চলের জনগণকে বঞ্চিত করে ভোলার গ্যাস ঢাকায় সরবরাহ করার চুক্তি বাতিল ও অগ্রাধিকারের ভিত্তিতে ভোলাসহ বরিশাল বিভাগের শিল্পাঞ্চল ও আবাসিক খাতে সরবরাহের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ সেপ্টেম্বর) বেলা ১১টায় বরিশাল নগরের অশ্বিনী কুমার হল চত্বরে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন ভোলার গ্যাস রক্ষায় দক্ষিণাঞ্চলের নাগরিক আন্দোলন বরিশাল জেলা শাখার সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী।

এতে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) বরিশাল জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মিজানুর রহমান সেলিম, বিপ্লবী কমিউনিস্ট লীগ বরিশাল মহানগর শাখার সভাপতি অধ্যাপক বীরেন রায়, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) বরিশাল জেলা শাখার সদস্য সন্তু মিত্র, বরিশালের নাগরিক আন্দোলনের অন্যতম কর্মী কাজী মিজানুর রহমান প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, ভোলার গ্যাস দক্ষিণাঞ্চলের উন্নয়নে ব্যবহার না করে ঢাকা, গাজীপুর, আশুলিয়া ও ময়মনসিংহে সরবরাহের জন্য সরকার ইন্ট্রাকোর সঙ্গে যে চুক্তি করেছে, তা গণবিরোধী ও দক্ষিণাঞ্চলের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা। শিক্ষায়-সম্পদে সমৃদ্ধ দক্ষিণাঞ্চল সরকারের অবহেলার কারণে এখন খানাভিত্তিক দারিদ্র্যে সারা দেশে প্রথম হয়েছে। ভোলা থেকে পাইপলাইন বসানোর জন্য সরকার অর্থ বরাদ্দ দিতে রাজি হচ্ছে না, অথচ ইন্ট্রাকোকে সিলিন্ডারে গ্যাস ভরে উচ্চমূল্যে বিক্রি করার অনুমতি দিচ্ছে।

বক্তারা অবিলম্বে ইন্ট্রাকোর সঙ্গে চুক্তি বাতিল করে অগ্রাধিকার ভিত্তিতে ভোলার গ্যাস ভোলাসহ দক্ষিণাঞ্চলের জনগণের উন্নয়নে শিল্পাঞ্চল ও আবাসিক খাতে সংযোগ দেওয়ার দাবি জানান। সমাবেশ শেষে একটি মিছিল নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

মিছিল শেষে নাগরিক আন্দোলনের পক্ষ থেকে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর ভোলার গ্যাস দক্ষিণাঞ্চলের উন্নয়নে ব্যবহারের দাবিতে স্মারকলিপি পেশ করা হয়। একই দিনে বরিশাল, বরগুনা, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, ফরিদপুর, গোপালগঞ্জ ও মাদারীপুর— এই ৯ জেলায় একযোগে বিক্ষোভ সমাবেশ ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশের কর্মসূচি পালিত হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯