শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
তিন চ্যালেঞ্জের মুখে তারেক রহমান পরীক্ষা-মূল্যায়ন পদ্ধতিতে বড় সংস্কার আসছে ধর্ষণ মামলায় হিরো আলম গ্রেপ্তার আজ ফ্যামিলি কার্ড নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক  ঈদের আগেই ফ্যামিলি কার্ড দেওয়া শুরু হবে রোজায় মুরগির দাম বাড়ল কেজিতে ২০ থেকে ১০০ টাকা ২৬ ফেব্রুয়ারি ওসমান হাদি হত্যা সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল যেসব কর্মসূচি শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসে থাকছে ফেব্রুয়ারির ১৮ দিনে রেমিট্যান্স ছাড়াল দুই বিলিয়ন ডলার তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ট্রাম্পের চিঠি সরকারি গাড়িতে চড়বেন না প্রধানমন্ত্রী চাঁদা চাইলে খুঁটির সঙ্গে বেঁধে রাখবেন’ সেহরি-ইফতার-তারাবিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রথম সংসদে গিয়েই তিন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে সারাদেশে সিন্ডিকেট ভাঙার পরিকল্পনা সাজানো হয়েছে : বিমান প্রতিমন্ত্রী
বড়শিতে ধরা পড়েছে সাড়ে ৭ কেজি ওজনের পাঙ্গাস

বড়শিতে ধরা পড়েছে সাড়ে ৭ কেজি ওজনের পাঙ্গাস

নিজস্ব প্রতিবেদক, কলাপাড়া :: পটুয়াখালীর কলাপাড়ায় রাবনাবাদ নদীতে এক জেলের বড়শিতে ধরা পড়েছে প্রায় সাড়ে ৭ কেজি ওজনের একটি পাঙ্গাস। রবিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে পৌর শহরের মাছ বাজারে এ মাছটি নিয়ে আসে জেলে টিটু প্যাদা। পরে এক মৎস্য ব্যবসায়ি ৮৫০ টাকা কেজি দরে ক্রয় করেন।

জেলে টিটু প্যাদা জানান, সে প্রতিদিনের মত বড়শি নিয়ে রাবনাবাদ নদীতে মাছ শিকারে য়ায়। দীর্ঘ প্রতিক্ষার পর বরিবার শেষ বিকালে তার বড়শিতে এ মাছটি ধরা পড়ে। প্রথমে নদী থেকে মাছটি নৌকায় তুলতে বেশ বেগ পেতে হয়েছে তাকে। বিশাল এই পাঙ্গাসটি তীরে নিয়ে আসলে উৎসুক লোকজন এক নজর দেখার জন্য ভীড় জমায়। পরে মাছটি এক মৎস্য ব্যবসায়ির কাছে বিক্রি করেছি।

স্থানীয়রা জানান, এ ধরনের নদীর বড় পাঙ্গাস সচারাচার দেখা যায় না। তবে যে জেলের বড়শিতে এ মাছটি ধরা পড়েছে সে ভাগ্যবান। কলাপাড়া পৌর শহরের মৎস্য ব্যবসায়ি রজ্জফ মিয়া বলেন, মাছটি ৮৫০ টাকা দরে কিনেছি। এটিকে ঢাকার বাজারে পাঠানো হবে।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯