শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
তিন চ্যালেঞ্জের মুখে তারেক রহমান পরীক্ষা-মূল্যায়ন পদ্ধতিতে বড় সংস্কার আসছে ধর্ষণ মামলায় হিরো আলম গ্রেপ্তার আজ ফ্যামিলি কার্ড নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক  ঈদের আগেই ফ্যামিলি কার্ড দেওয়া শুরু হবে রোজায় মুরগির দাম বাড়ল কেজিতে ২০ থেকে ১০০ টাকা ২৬ ফেব্রুয়ারি ওসমান হাদি হত্যা সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল যেসব কর্মসূচি শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসে থাকছে ফেব্রুয়ারির ১৮ দিনে রেমিট্যান্স ছাড়াল দুই বিলিয়ন ডলার তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ট্রাম্পের চিঠি সরকারি গাড়িতে চড়বেন না প্রধানমন্ত্রী চাঁদা চাইলে খুঁটির সঙ্গে বেঁধে রাখবেন’ সেহরি-ইফতার-তারাবিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রথম সংসদে গিয়েই তিন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে সারাদেশে সিন্ডিকেট ভাঙার পরিকল্পনা সাজানো হয়েছে : বিমান প্রতিমন্ত্রী
উত্তরে আতিকুল, দক্ষিণে তাপস ও হাজী সেলিমের, মনোনয়নপত্র সংগ্রহ

উত্তরে আতিকুল, দক্ষিণে তাপস ও হাজী সেলিমের, মনোনয়নপত্র সংগ্রহ

ঢাকা ডেস্ক :: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করছেন ঢাকা-১০ আসনের সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস ও ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম।

অন্যদিকে, ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বর্তমান মেয়র আতিকুল ইসলাম।
আজ বুধবার বিকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে তাদের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।
এর মধ্যে মেয়র আতিকুল ইসলামের পক্ষে তার ব্যক্তিগত সহকারী সাইফুদ্দিন ইমন এবং ছোট ভাই আবু মাহমুদ খান মনোনয়নপত্রের ফরম সংগ্রহ করেছেন। শেখ ফজলে নূর তাপসের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোরশেদ কামাল। এ সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বেশ কয়েক কাউন্সিলর উপস্থিত ছিলেন।
জানা গেছে, আজ বুধবার থেকে শুরু হওয়া মনোনয়নপত্র বিক্রি চলবে শুক্রবার পর্যন্ত। ২৫ হাজার টাকায় মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করা যাচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯