শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
তিন চ্যালেঞ্জের মুখে তারেক রহমান পরীক্ষা-মূল্যায়ন পদ্ধতিতে বড় সংস্কার আসছে ধর্ষণ মামলায় হিরো আলম গ্রেপ্তার আজ ফ্যামিলি কার্ড নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক  ঈদের আগেই ফ্যামিলি কার্ড দেওয়া শুরু হবে রোজায় মুরগির দাম বাড়ল কেজিতে ২০ থেকে ১০০ টাকা ২৬ ফেব্রুয়ারি ওসমান হাদি হত্যা সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল যেসব কর্মসূচি শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসে থাকছে ফেব্রুয়ারির ১৮ দিনে রেমিট্যান্স ছাড়াল দুই বিলিয়ন ডলার তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ট্রাম্পের চিঠি সরকারি গাড়িতে চড়বেন না প্রধানমন্ত্রী চাঁদা চাইলে খুঁটির সঙ্গে বেঁধে রাখবেন’ সেহরি-ইফতার-তারাবিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রথম সংসদে গিয়েই তিন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে সারাদেশে সিন্ডিকেট ভাঙার পরিকল্পনা সাজানো হয়েছে : বিমান প্রতিমন্ত্রী
ধর্ষণ মামলায় হিরো আলম গ্রেপ্তার

ধর্ষণ মামলায় হিরো আলম গ্রেপ্তার

ধর্ষণ মামলায় হিরো আলম গ্রেপ্তার
ধর্ষণ মামলায় হিরো আলম গ্রেপ্তার

আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিয়ের প্রলোভনে ধর্ষণের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকায় বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে শাজাহানপুর থানার মাঝিড়া বন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ তাকে কারাগারে পাঠান।

মামলায় বলা হয়, সাদিয়া রহমান মিথিলাকে নায়িকা বানানোর স্বপ্ন দেখিয়ে আশরাফুল আলম ওরফে হিরো আলম প্রতারণামূলকভাবে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ, শারীরিক নির্যাতন এবং গর্ভপাত করাতে বাধ্য করেন। পরে বিয়ে করতে অস্বিকার করলে হিরো আলমের বিরুদ্ধে মিথিলা ২০২৫ সালের ২১ এপ্রিল বগুড়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন।

পুলিশ জানায়, হিরো আলম ব্যক্তিগত গাড়িতে ঢাকার দিকে যাচ্ছে এমন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে পুলিশ শাজাহানপুর থানার মাঝিড়া বন্দর এলকায় অবস্থান নেয়। সেখান থেকে তাকে গ্রেপ্তারের পর বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এ হাজির করা হয়। বেলা ৩টায় ট্রাইব্যুনালের বিচারক আনোয়ারুল হক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বিয়ের আশ্বাসে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের অভিযোগে সাদিয়া রহমান মিথিলা নামের এক নারীর দায়ের করা মামলাটি পিবিআই তদন্ত করে। পরে প্রতিবেদন জমা দিলে গত ১০ ফেব্রুয়ারি হিরো আলমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনালের বিচারক।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর জানান, গ্রেপ্তার হিরো আলমকে আদালতে সোপর্দ করার পরপরই বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে পুলিশ প্রহরায় তাকে জেলা কারাগারে পাঠানো হয়।

আরো পড়ুন 

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯