শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
তিন চ্যালেঞ্জের মুখে তারেক রহমান পরীক্ষা-মূল্যায়ন পদ্ধতিতে বড় সংস্কার আসছে ধর্ষণ মামলায় হিরো আলম গ্রেপ্তার আজ ফ্যামিলি কার্ড নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক  ঈদের আগেই ফ্যামিলি কার্ড দেওয়া শুরু হবে রোজায় মুরগির দাম বাড়ল কেজিতে ২০ থেকে ১০০ টাকা ২৬ ফেব্রুয়ারি ওসমান হাদি হত্যা সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল যেসব কর্মসূচি শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসে থাকছে ফেব্রুয়ারির ১৮ দিনে রেমিট্যান্স ছাড়াল দুই বিলিয়ন ডলার তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ট্রাম্পের চিঠি সরকারি গাড়িতে চড়বেন না প্রধানমন্ত্রী চাঁদা চাইলে খুঁটির সঙ্গে বেঁধে রাখবেন’ সেহরি-ইফতার-তারাবিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রথম সংসদে গিয়েই তিন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে সারাদেশে সিন্ডিকেট ভাঙার পরিকল্পনা সাজানো হয়েছে : বিমান প্রতিমন্ত্রী
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে স্বাধীন কমিশন গঠনের দাবি

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে স্বাধীন কমিশন গঠনের দাবি

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে স্বাধীন কমিশন গঠনের দাবি
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে স্বাধীন কমিশন গঠনের দাবি

অনুসন্ধান ২৪ >> বাংলাদেশ জন জোট (পিপলস অ্যালায়েন্স)ব্যবসায়ীদের সব সিন্ডিকেট ভেঙে দিয়ে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে করণীয় নির্ধারণে একটি স্বাধীন কমিশন গঠনের দাবি জানিয়েছে। জোটের পক্ষ থেকে দেশকে সংকট থেকে মুক্ত করতে ৫ দফা সুপারিশ তুলে ধরা হয়েছে।

সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন ও বহু প্রাণের বিনিময়ে স্বৈরাচার শেখ হাসিনার পতন হয়েছে এবং বাংলাদেশ ফের স্বাধীন হয়েছে। ছাত্র-জনতা আজ নতুন স্বাধীনতার আনন্দে শান্তির নিঃশ্বাস নিচ্ছে। কিন্তু দেশকে শেখ হাসিনা এক কঠিন পরিস্থিতিতে ফেলে গেছেন, যা থেকে উত্তরণ হতে কিছু সময় লাগবে। নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারকে বিভিন্ন ডাইনামিক সিদ্ধান্ত নিতে হবে, যাতে করে বাংলাদেশ দ্রুত ঘুরে দাঁড়াতে পারে।

আজ শনিবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত জাতীয় সম্মেলনে এই দাবি তুলে ধরা হয়। জন জোটের প্রধান সমন্বয়ক মুজাম্মেল মিয়াজীর সভাপতিত্বে সম্মেলনে বক্তৃতা করেন গণফোরামের সাধারণ অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, জন জোটের কেন্দ্রীয় সমন্বয়ক মাহবুব শামীম, নারী নেত্রী মনিরা খানম, ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক মোহাম্মদ সম্রাট প্রমুখ।

সম্মেলনে উত্থাপিত দাবিনামায় বলা হয়, জনগণের গণতান্ত্রিক অধিকার সংরক্ষণে বিচার বিভাগ, নির্বাচন কমিশন এবং দুর্নীতি দমন কমিশনকে (দুদক) সম্পূর্ণ স্বাধীন করতে হবে। স্বাস্থ্য ও চিকিৎসা খাতকে স্বায়ত্তশাসিত করে জনদুর্ভোগ কমাতে হবে। একটি বেসরকারি কমিশন গঠন করে সব মন্ত্রণালয়কে জবাবদিহির মধ্যে আনতে হবে। ঘুষখোর, দুর্নীতিবাজ এবং দুঃশাসকদের সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে বয়কট করতে হবে এবং তাদের আইনের আওতায় এনে দ্রুত বিচারের মাধ্যমে শাস্তি কার্যকর করতে হবে।আরো

পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯