শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
তিন চ্যালেঞ্জের মুখে তারেক রহমান পরীক্ষা-মূল্যায়ন পদ্ধতিতে বড় সংস্কার আসছে ধর্ষণ মামলায় হিরো আলম গ্রেপ্তার আজ ফ্যামিলি কার্ড নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক  ঈদের আগেই ফ্যামিলি কার্ড দেওয়া শুরু হবে রোজায় মুরগির দাম বাড়ল কেজিতে ২০ থেকে ১০০ টাকা ২৬ ফেব্রুয়ারি ওসমান হাদি হত্যা সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল যেসব কর্মসূচি শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসে থাকছে ফেব্রুয়ারির ১৮ দিনে রেমিট্যান্স ছাড়াল দুই বিলিয়ন ডলার তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ট্রাম্পের চিঠি সরকারি গাড়িতে চড়বেন না প্রধানমন্ত্রী চাঁদা চাইলে খুঁটির সঙ্গে বেঁধে রাখবেন’ সেহরি-ইফতার-তারাবিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রথম সংসদে গিয়েই তিন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে সারাদেশে সিন্ডিকেট ভাঙার পরিকল্পনা সাজানো হয়েছে : বিমান প্রতিমন্ত্রী
সাভার বাস স্ট্যান্ডের রানা প্লাজা ধসের ১১ বছর পূর্তি আজ।

সাভার বাস স্ট্যান্ডের রানা প্লাজা ধসের ১১ বছর পূর্তি আজ।

সাভার বাস স্ট্যান্ডের রানা প্লাজা ধসের ১১ বছর পূর্তি আজ।
সাভার বাস স্ট্যান্ডের রানা প্লাজা ধসের ১১ বছর পূর্তি আজ।

অনুসন্ধান২৪>> নসাভার বাস স্ট্যান্ডের রানা প্লাজা ধসের ১১ বছর পূর্তি আজ। ২০১৩ সালের ২৪ এপ্রিল ঘটে যাওয়া এ ঘটনাটি সারাবিশ্বে সবচাইতে বড় শ্রমিক দুর্ঘটনা। এতে যারা বেঁচে আছেন, তারা বিভিন্ন রোগে আক্রান্ত এবং আর্থিকভাবে ভালো নেই অভিযোগ আহত শ্রমিকদের।

অভিশপ্ত এই ভবনের প্রথম ও দ্বিতীয় তলায় একটি ব্যাংক, ইলেকট্রনিক, কম্পিউটার, প্রসাধন সামগ্রীও পোশাকের দোকানের পাশাপাশি তৃতীয় তলা থেকে অষ্টমতলা পর্যন্ত নিউ ওয়েব বটম্স, নিউ ওয়েব স্টাইল, প্যান্টম্স এ্যাপারেল্স, প্যান্টম টেক ও ইথারটেক্স লিমিটেডসহ পাঁচটি গামের্ন্টস ছিল।

ভয়াবহ এ ঘটনায় সরকারী হিসাবে, এক হাজার ১৩৬ জন শ্রমিক নিহত হয়েছে। দুই হাজার ৪৩৮ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়।

দুর্ঘটনায় আহত শ্রমিকরা কেউ কেউ ছোট পরিসরে বিভিন্ন ব্যবসা আবার অনেকে শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ হারিয়ে এখন সারাজীবনের জন্য পঙ্গু হয়ে বেকার জীবন যাপন করছেন। তাদের অভিযোগ, সারা বছর কেউ তাদের কোনো খোজখবর নেয়নি। দিবসটি এলেই অনেকে আমাদের মোবাইল ফোনসহ বিভিন্নভাবে যোগাযোগ করে- এইটুকুই।

একটি সূত্র জানায়, সোহেল রানার বিরুদ্ধে আরো চারটি মামলা বিচারাধীন। এ সব মামলায় তিনি কারাগারে আছেন। একবার জামিন হলেও তা পরবর্তীতে তা বাতিল করা হয়। ২০১৩ সালের ২৪ এপ্রিল রানা প্লাজা ধসে পড়লে ওই বছরই ২৯ এপ্রিল বেনাপোলে র‌্যাবের হাতে সে গ্রেফতার হলে বর্তমানে তিনি কারাগারে রয়েছে।

এদিকে শ্রমিক সংগঠনের পক্ষ থেকে বলা হয়, দিবসের দিন সকাল থেকে ৬০/৭০টি শ্রমিক সংগঠন সকাল ৮টা থেকে রানা প্লাজার সামনে অস্থায়ী বেদীতে পুস্পস্তবক অর্পণ, আলোচনা সভা, মানববন্ধন, র‌্যালী ও বিক্ষোভসহ নানা কর্মসূচি পালন করবে। তাদের দাবি, রানা প্লাজার জায়গা ও সম্পদ বাজেয়াপ্ত করে আহত, নিহত শ্রমিকদের পরিবারকে পুর্নবাসন, আহতদের সু-চিকিৎসা, সোহেল রানাসহ দায়ী ব্যক্তিদের সর্ব্বোচ্চ শাস্তি নিশ্চিত করা, ২৪ এপ্রিলকে জাতীয় শোক দিবস ঘোষনা, রানা প্লাজার সামনে স্মৃতিস্মম্ভ নির্মাণ করা, শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত, শ্রমিকদের এক জীবনের আয়ের ক্ষতিপূরণসহ বিভিন্ন দাবি জানান ।

মামলার দ্রুত নিস্পতির দাবি : জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় রানা প্লাজার মালিক সোহেল রানার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলাসহ সকল মামলার দ্রুত নিস্পতির দাবি করা হয়।

বাংলাদেশ গামের্ন্টস অ্যান্ড শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটি সভাপতি রফিকুল সুজন বলেন, রানা প্লাজার ১১ বৎসরে কোনো মামলার এখনো নিম্পত্তি হয়নি। তিনি সোহেল রানাসহ দায়ীদের সর্বোচ্চ শাস্তিসহ সব মামলা দ্রুত নিম্পত্তি দাবি করেন।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯