শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
মুলাদী প্রতিনিধি :: মুলাদীতে বিয়ের প্রলোভন দিয়ে ৮ম শ্রেণির ছাত্রীকে ধর্ষন মামলায় চরলক্ষ্মীপুরমোল্লা বাড়ি জামে মসজিদের ইমাম ফাহিম হাওলাদার (২০) কে গ্রেফতার করেছেপুলিশ।
গত শনিবার রাতে মুলাদী থানার এসআই খলিলুর রহমানের নেতৃত্বে একদলপুলিশ অভিযান চালিয়ে উপজেলার চরলক্ষ্মীপুর এলাকা থেকে ফাহিম হাওলাদারকেগ্রেফতার করে গতকাল সকালে জেলহাজতে প্রেরণ করে। ফাহিম হাওলাদার হিজলাউপজেলার হরিনাথপুর ইউনিয়নের বাংলা মোটর পূর্বকান্দি গ্রামের খলিল হাওলাদারের পুত্র। সে মসজিদে ইমামতির পাশাপাশি চরলক্ষ্মীপুর ফাযিল মাদরাসা ৮ম ছাত্রীকে প্রাইভেট পড়ানোর মাঝে গোপনে প্রেমের সম্পর্ক গড়ে তোলে এবং বিয়েরপ্রলোভনে ধর্ষন করে। বিষয়টি জানাজানি হলে ফাহিম হাওলাদার ওই ছাত্রীকে বিয়েকরতে অস্বীকৃতি জানিয়ে গা ঢাকা দেয়। ওই ছাত্রীর পিতা বাদী হয়ে শনিবারফাহিমের বিরুদ্ধে মুলাদী থানায় মামলা দায়ের করলে পুলিশ রাতেই তাকে গ্রেফতারকরে।