শনিবার, ২৫ Jul ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
আনোয়ার হোসেন .. বরিশালে পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম, এসইডিপির পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) উপজেলা পরিষদের হল রুমে সকাল ১০.৩০ মিনিটে উপজেলা মাধ্যমিক শিক্ষা ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা নিবার্হী অফিসার মো: ইকবাল হাসানের সভাপতিত্বে ও উপজেলা একাডেমি অফিসার সুচিত্রা বিশ্বাসের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন , মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বরিশাল অঞ্চলের উপপরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর।
এ সময় বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন,জেলা শিক্ষা অফিসার, মো: হারুন রশীদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিথীকা সরকারসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করেন।
আরও পড়ুন