সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
টাঈাইল গরুর মাংস বলে ঘোড়ার মাংস বিক্রি, কসাই আটক!

টাঈাইল গরুর মাংস বলে ঘোড়ার মাংস বিক্রি, কসাই আটক!

টাঈাইল গরুর মাংস বলে ঘোড়ার মাংস বিক্রি, কসাই আটক!
টাঈাইল গরুর মাংস বলে ঘোড়ার মাংস বিক্রি, কসাই আটক!

অনুসন্ধান ২৪ >> টাঙ্গাইলের মধুপুর উপজেলার বনের ভেতর রাতের আঁধারে ঘোড়া জবাই করে গরুর মাংস বলে বিক্রির অভিযোগে কসাই আজাদ আজাদ আলী আকন্দ (৬০) নামের একজনকে আটক করেছে পুলিশ। মধুপুর থানার অরণখোলা পুলিশ ফাঁড়ির এসআই বিমল চন্দ্র পাইনের নেতৃত্বে পুলিশ রাতভর অভিযান চালিয়ে দুর্বৃত্তদের অপকর্ম পন্ড করে দিয়েছে।

আটককৃত ব্যক্তি মাংস কাটার কসাই বলে জানিয়েছে অরণখোলা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বিমল পাইন।  

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার (২৬ জুন) গভীর রাতে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে মধুপুর বনাঞ্চলের মোনারবাইদ (শেওড়াতলা) নামকস্থানে জঙ্গলের ভেতরে এমন ঘটনা ঘটেছে। বনের ভেতরে রাতের আঁধারে দুর্বৃত্তরা ঘোড়া জবাই করে মাংস বানাচ্ছে এমন খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ৭টি জীবিত ঘোড়া, জবাই করা মাংস, বরফ সহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার করে।

অরণখোলা পুলিশ ফাঁড়ির এসআই বিমল চন্দ্র পাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বনের ভেতরে অভিযান চালিয়ে মোনারতলা নামকস্থানে জীবিত ঘোড়াসহ এ চক্রের একজনকে হাতে নাতে আটক করে। আটককৃত ব্যক্তির নাম আজাদ আলী আকন্দ। তিনি জামালপুর সদরের দড়ি পাড়া গ্রামের মৃত জবর আলীর ছেলে। 

তিনি জানান, একটি চক্র ঘোড়া জবাই করে গরুর মাংস বলে চালিয়ে যাওয়ার জন্য বিভিন্ন জায়গা থেকে ঘোড়া চুরি করে আনতেন। ওইদিন তিনটি ঘোড়া জবাই করা হয়। বাকি সাতটি ঘোড়া বনের গাছের সাথে বাঁধা ছিল। সেগুলো উদ্ধার করা হয়েছে।

একজন কসাইকে আটক করা হয়েছে। দুর্বৃত্তরা তাকে ভাড়া করে এনেছিল। একজন গডফাদারের নাম জানা গেছে। তার নাম এজাহারে দেওয়া হয়েছে।

এ বিষয়ে মধুপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

অভিযানে ৭টি জীবিত ঘোড়া, তিনটি জবাই করা ঘোড়া, জবাই করার অস্ত্র, সরঞ্জামাদি, মাংস সংরক্ষণ উপাদান বরফ, লবণ জব্দ করা হয়েছে।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল আহমেদ জানান, এ বিষয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে। একজনকে আটক করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯