শনিবার, ২৫ Jul ২০২৬, ১১:১০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
এইচএসসি পরীক্ষার্থীদের প্রশ্নপত্রে যা মানতে হবে !

এইচএসসি পরীক্ষার্থীদের প্রশ্নপত্রে যা মানতে হবে !

এইচএসসি পরীক্ষার্থীদের প্রশ্নপত্রে যা মানতে হবে !
এইচএসসি পরীক্ষার্থীদের প্রশ্নপত্রে যা মানতে হবে !

অনুসন্ধান ২৪ >> সারা দেশে এইচএসএসি ও সমমান পরীক্ষা আগামী ২৬ জুন (বৃহস্পতিবার) থেকে শুরু হতে যাচ্ছে। পরীক্ষাকে সামনে রেখে প্রশ্নপত্র ব্যবস্থাপনায় নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, ঢাকা।

আজ রবিবার (১৫ জুন) ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা একটি স্মারকে বলা হয়েছে, বিজি প্রেস থেকে পাঠানো ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র নির্ধারিত স্টেটমেন্ট অনুযায়ী সঠিকভাবে এসেছে কি না তা যাচাই করতে হবে। কোনো সেট প্রশ্ন কম-বেশি থাকলে তা আগামী বৃহস্পতিবারের (১৯ জুন) মধ্যে বোর্ডকে ই-মেইলের মাধ্যমে জানাতে হবে।

কেন্দ্র সচিবদের উদ্দেশে পাঠানো বিজ্ঞপ্তিতে প্রশ্নপত্রের নিরাপত্তা, যথাসময়ে সরবরাহ ও সঠিক সেট নিশ্চিত করার বিষয়ে এসব নির্দেশনা দেওয়া হয়। এ ছাড়া সুষ্ঠু, নকলমুক্ত ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে জারি করা হয়েছে ৩৩ দফা নির্দেশনা। 

প্রকাশিত আরেকটি নির্দেশনায় বলা হয়, প্রশ্নপত্র যাচাইয়ের পাশাপাশি পরীক্ষার তিন দিন আগেই ট্রেজারি অফিস থেকে প্রশ্নপত্র সংগ্রহ করতে হবে। প্রশ্নপত্র সংগ্রহের পর নির্ধারিত সেট অনুযায়ী সুরক্ষিত খামে রাখতে হবে।

পরীক্ষার দিন সকালে এসএমএসে প্রাপ্ত সেট অনুযায়ী খাম খুলে পরীক্ষার আয়োজন শুরু করতে হবে। অব্যবহৃত সেট প্রশ্ন খোলা যাবে না এবং তা অক্ষত অবস্থায় বোর্ডে ফেরত পাঠাতে হবে। এসব কাজের সময় সংশ্লিষ্ট থানার ট্যাগ অফিসার ও পুলিশের উপস্থিতি নিশ্চিত করতে হবে। 

নির্দেশনায় বলা হয়, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) প্রণীত পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অনুযায়ী পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ের পরীক্ষায় অংশ নিতে হবে শিক্ষার্থীদের।

নির্দেশনায় পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় কেন্দ্রের আশপাশে ভিড় বা জটলা রোধে ব্যবস্থা নিতে বলা হয়। প্রয়োজনে হ্যান্ড মাইকের মাধ্যমে জনসচেতনতা তৈরি করতে হবে। কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং বোর্ড সরবরাহকৃত নকল প্রতিরোধমূলক পোস্টার প্রবেশপথে দৃশ্যমান স্থানে টানানোর নির্দেশনাও দেওয়া হয়েছে।

এ ছাড়া পরীক্ষার প্রবেশপত্রে কোনো ভুল থাকলে তা চার কর্মদিবসের মধ্যে সংশোধনের ব্যবস্থা নিতে হবে। পরীক্ষা কেন্দ্রে ডিজিটাল বা স্মার্ট ডিভাইস কোনোভাবেই ব্যবহার করা যাবে না, শুধুমাত্র অ্যানালগ কাঁটাযুক্ত ঘড়ি ব্যবহার করা যাবে। বর্ষাকালে বিদ্যুৎ বিভ্রাটের আশঙ্কায় স্থানীয় বিদ্যুৎ অফিসকে চিঠির মাধ্যমে আগেই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

আসন বিন্যাসে পরীক্ষার্থীদের মধ্যে কমপক্ষে তিন ফুট দূরত্ব বজায় রাখতে হবে। প্রতি ২০ জন পরীক্ষার্থীর জন্য একজন করে কক্ষ পরিদর্শক নিয়োজিত থাকবেন। তবে প্রতিটি কক্ষে কমপক্ষে দুইজন পরিদর্শক রাখতে হবে। পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশ নিশ্চিত করতে হবে। কেউ দেরিতে এলে তার নাম, রোল নম্বরসহ প্রয়োজনীয় তথ্য রেজিস্টার খাতায় লিখে রাখতে হবে এবং তা বোর্ডে জমা দিতে হবে।

নির্দেশনায় আরো বলা হয়, পরীক্ষার পর উত্তরপত্র বোর্ডে পাঠানোর ক্ষেত্রে সুনির্দিষ্ট নিয়ম অনুসরণ করতে হবে। সৃজনশীল (সিকিউ) ও বহু নির্বাচনী (এমসিকিউ) উত্তরপত্র আলাদাভাবে গুছিয়ে নির্ধারিত খামে রাখতে হবে। ইংরেজি ভার্সনের জন্য পৃথক খাতা ব্যবস্থাপনাও নিশ্চিত করতে হবে। অনলাইনে তথ্য ব্যবস্থাপনায়ও বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। 

ঢাকা শিক্ষা বোর্ডের প্রকাশিত রুটিন অনুযায়ী ২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে ২৬ জুন (বৃহস্পতিবার)। পরীক্ষা শেষ হবে ১০ আগস্ট। ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ১১ আগস্ট থেকে ২১ আগস্ট পর্যন্ত।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯