রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
অনুসন্ধান ২৪ >>সিলেটের কোম্পানীগঞ্জে মাস্ক পরে গোপনে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে আলোচনায় আসা সেই ছাত্রলীগ নেতা শাহীন আহমদকে (২৬) গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত শাহীন আহমদ কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও দক্ষিণ রনিখাই ইউনিয়নের চামুরাকান্দি গ্রামের আসাদ আলীর ছেলে।
মঙ্গলবার (৭ জানুয়িারি) তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান।
সোমবার (৬ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় কোম্পানীগঞ্জ থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
এর গত, শনিবার (৪ জানুয়ারি) রাত ৮টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলার ঢালারপাড় উচ্চ বিদ্যালয় মাঠে কেকে কেটে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এ আয়োজনে নেতৃত্ব দেন কোম্পানীগঞ্জ ছাত্রলীগের সভাপতি ওমর আলী।
এ ঘটনার পর থেকে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
জানা যায়, জুলাই-আগস্ট মাস জুড়ে দাপট দেখিয়েছেন শাহীন আহমদ। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে হামলার ঘটনায় জড়িত ছিলেন তিনি। আন্দোলন চলাকালে বিভিন্ন সময় ছাত্রদের ওপর হামলা চালিয়েছেন।
এ ব্যাপারে কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান জানান, গ্রেফতারকৃত শাহীনের বিরুদ্ধে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগ রয়েছে। গ্রেফতারের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।