শুক্রবার, ২৪ Jul ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
আর্জেন্টিনা ফ্রান্সের কাছে হেরে বিদায়

আর্জেন্টিনা ফ্রান্সের কাছে হেরে বিদায়

আর্জেন্টিনা ফ্রান্সের কাছে হেরে বিদায়
আর্জেন্টিনা ফ্রান্সের কাছে হেরে বিদায়

অনুসন্ধান ২৪ >> কাতার বিশ্বকাপের পর থেকে আর্জেন্টিনা-ফ্রান্স ম্যাচ মানেই আলাদা উত্তেজনা ও উত্তাপ। সাম্প্রতিক সময়ে নানা ঘটনায় দুদলের খেলোয়াড়দের মধ্যে জমে থাকা ক্ষোভ ছড়ায় সমর্থকদের মধ্যেও। কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনাকে পেয়ে জাতীয় সঙ্গীত বাজার পর থেকে দুয়ো দিতে থাকেন ফ্রান্সের সমর্থকেরা। ম্যাচে আধিপত্য দেখালেও জিততে পারেনি বিশ্বকাপজয়ী দল। শুক্রবার রাতে বোর্দোয় অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের কাছে ১-০ গোলে হেরে আর্জেন্টিনার বিদায় নেওয়ার পর যা শেষ পর্যন্ত রূপ নেয় সংঘর্ষ ও হাতাহাতিতে।

অথচ আর্জেন্টিনার পায়ে বল ছিল প্রায় ৭০ শতাংশ। শট নিয়েছিল ১৬টি, বিপরীতে ফ্রান্স ১০টি। আর লক্ষ্যেও আর্জেন্টাইনদের শট ছিল চারটি, স্বাগতিকদের দুটি। এর মধ্যে একটি জালে জড়িয়েছে, অন্যটি ঠেকিয়ে ব্যবধান বাড়তে দেননি আর্জেন্টিনা কিপার জেরোনিমো রুলি। অন্যদিকে গুইলাউমো রেস্তেস আর্জেন্টাইনদের সামনে প্রাচীর গড়ে তোলেন। দারুণ দক্ষতায় তাদের চারবারের চেষ্টা চমৎকার সেভে নস্যাৎ করে দেন তিনি। তাতে হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে আর্জেন্টিনাকে।

মাত্র ৫ মিনিটে আর্জেন্টিনাকে পেছনে ফেলে ফ্রান্স। কর্নার থেকে মাইকেল ওলিসের ক্রস পেয়ে বক্সের সেন্টার থেকে হেড করে জাল কাঁপান জ্যা ফিলিপ্পে মাতেতা। ওই একটি গোলই ম্যাচের পার্থক্য গড়ে দিতে যথেষ্ট ছিল। ৮৩ মিনিটে ফ্রান্স ব্যবধান দ্বিগুণ করার আনন্দে মেতেছিল। ওলিসের বাঁ পায়ের শট লক্ষ্যভেদ হলে উল্লাসে ফেটে পড়ে বোর্দোর গ্যালারি। কিন্তু ভিএআর গোলটি বাতিল করে দেয়।

এরপর ম্যাচ শেষ হতেই ফরাসি ফুটবলাররা আর্জেন্টাইন বেঞ্চের সামনে এসে চিৎকার করে অশ্লীল কথাবার্তা ও অঙ্গভঙ্গি করেন। তবে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে আর্জেন্টাইন ফুটবলাররা প্রতিবাদ শুরু করলে। পরে একপর্যায়ে হাতাহাতিতে জড়ান দুদলের ফুটবলাররা। দুই দলের কোচিং স্টাফরাও তাতে অংশ নেন। ধাক্কাধাক্কির ঘটনায় লাল কার্ড দেখানো হয় ফ্রান্সের মিডফিল্ডার এঞ্জো মিলোতকে। ফলে আগামী সোমবার রাতে অনুষ্ঠিত সেমিতে মিশরের বিপক্ষে খেলতে পারবেন না তিনি।

গতকাল রাতে কোয়ার্টার ফাইনালে অন্য ম্যাচে মিসর ১-১ গোলে প্যারাগুয়ের সঙ্গে ড্রয়ের পর টাইব্রেকারে ৫-৪ গোলের জয় তুলে নেয়। একই রাতে ৩-০ গোলের বড় জয়ে সেমিফাইনালে উঠেছে স্পেনও। সোমবার সেমিফাইনালে মরক্কোর মুখোমুখি হবে স্পেন।
আরো পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯